কুরআন সুন্নাহর আলোকে মাসনুন দূ’আ ও আমল-জহিরুল ইসলাম
দু'আ আল্লাহ ও মুমিন বান্দাহর মধ্যে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। দু'আর মাধ্যমেই আল্লাহর রহমত ও সাহায্য পাওয়া যায়।'কুরআন ও সুন্নাহর আলোকে মাসনূন দু'আ ও আমল' একটি অনন্য সংকলন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:* কুরআন ও সুন্নাহর প্রামাণ্য রেফারেন্স:* আমাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সকল দু'আ ও আমলের সমাহার;* প্রকারভেদে বিভিন্ন নামাযের গুরুত্ব ও ফযীলতের তথ্যভিত্তিক উপস্থাপন;* কুরআন তিলাওয়াতের গুরুত্ব, ফযীলত ও আদব সংক্রান্ত আলোচনা;* কুরআনের বিশেষ কিছু আয়াত ও সুরার ফযীলত বর্ণনা:* ফযীলতপূর্ণ যিকর, তাসবীহ ও তাহলীলের বর্ণনা;* অর্থসহ আল-আসমাউল হুসনা ও 'ইসমে আযম'-এর সংযোজন;* রাসূলুল্লাহ (স.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের গুরুত্ব ও পুরস্কার সম্বলিত আলোচনা:* নারী-পুরুষের কয়েকটি দায়েমি ফরম ও সুন্নাত এবং গুনাহমুক্ত জীবনের উপায় সম্বলিত দিক নির্দেশনা;* সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজ-সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বিভিন্ন দু'আর উচ্চারণসহ
কুরআন-সুন্নাহর দু’আ ও মুনাজাত(প্রেক্ষাপট ও ফযীলতসহ)-মাওলানা মুহাম্মদ নূরুজ্জামান (হেলাল)
লেখক গ্রন্থে কুরআন ও হাদীসে বর্ণিত দুআ ও মুনাজাতসমূহ সন্নিবেশিত করেছেন। প্রতিটি দুআতে তাফসির থেকে ব্যাখ্যা, প্রেক্ষাপট ও ফজিলতসহ আলোচনা করেছেন। পাশাপাশি হাদীসগ্রন্থে বর্ণিত অধিক ফজিলতপূর্ণ দুআসমূহও আলোচনা করেছেন। এ গ্রন্থে পাঠকের সুবিধার্থে মূল আরবী টেক্সট-এর সাথে বাংলায় সঠিক উচ্চারণ লিপিবদ্ধ করেছেন।
চলতে ফিরতে
চলতে ফিরতে-অধ্যাপক ডা: শাহ মো: বুলবুল ইসলাম
চাঁদের হাসিতে কান্না ঝরে- শরীফ আবদুল গোফরান
“চাঁদের হাসিতে কান্না ঝরে' শরীফ আবদুল গোফরান-এর শিশু-কিশোর উপযোগী গল্পগ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোতে যেমনি দেশ, মাটি ও মানুষের কথা ফুটে উঠেছে, তেমনি বিষয় বৈচিত্রকে তিনি স্বতন্ত্রভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাঁর লেখা সাবলীল ও গতিময়। তাঁর প্রতিটি গল্পের কাঠামো, কাহিনী বিন্যাস, গল্পের রস ও বৈশিষ্ট্য স্পষ্টত: জলে উঠা দ্যুতি । যে কাউকে সহজেই মুগ্ধ করার ঢঙও তাঁর লেখায় স্পষ্ট । দেশপ্রেম, মানবতাবোধ ও সত্য-ন্যায়ের শিক্ষায় উদ্ভুদ্ধ শিশু-কিশোরদের আলোকিত মানুষ গড়ার প্রয়াস নিহিত রয়েছে তাঁর গল্পের পরতে পরতে।
ছোটদের ইমাম আবু হানিফা রহ.-শাহেদ আলী
“ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে”। আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার ও পথপ্রদর্শক। তাই শিশুদের স্মৃতিপটে উত্তরসূরিদের বলদান ও জাতির অগ্রপথিকদের কর্মকাণ্ডের চিত্র অঙ্কন করে দিতে পারবে তারা যেমন নিজেরা ঐতিহ্য সম্পর্কে অবহিত হতে পারে, তেমনি পারে জাতির কল্যাণ ও মুক্তির জন্য নিজেকে বিলিয়ে দিতে।
রাব্বুল আলামীন মানব জাতির জন্যে দীন তথা কল্যাণের পথ হিসেবে আল-ইসলামকে মনোনীত করেছেন। আর এটা অত্যন্ত স্বাভাবিক কথা যে, সৃষ্টির মঙ্গল ও কল্যাণের পথ নির্ধারণ করার ক্ষমতা একমাত্র স্রষ্টার। মানব জাতির সেই জীবন-বিধান আল- ইসলাম দৈনন্দিন জীবনে কিভাবে অনুসৃত হবে তার সুস্পষ্ট নকশা যাঁরা এঁকে গেছেন, তাঁদের মধ্যে ইমাম আযম আবূ হানীফা (র.) শীর্ষস্থানীয় । আমাদের শিশু-কিশোরদের কচি-কাঁচা মন-মানসিকতায় এই মহাপুরুষের জীবনচরিত রেখাপাত করার মতো করে লেখা বই খুবই বিরল। প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শাহেদ আলী বিরচিত ‘ছোটদের ইমাম আবূ হানীফা (র.)' শীর্ষক পুস্তিকাটি ইমাম আযম আবূ হানীফা (র.)-এর জীবনী সম্পর্কে লেখা ছোটদের জন্য একটি উল্লেখযোগ্য উপহার।
ছোটদের ইসলাম- এ জেড এম শামসুল আলম
‘ছোটদের ইসলাম’ বইটি শিশু-কিশোরদের মনন গঠন, ইসলামী বিধিবিধান ও নৈতিক শিক্ষায় অগ্রণী ভুমিকা পালন করবে। শিশুদের মানসিকতার অনুধাবন এবং বাস্তব জীবনে পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। এ বইয়ে ইসলামী জীবনব্যবস্থার ছোটখাটো বিষয়সমূহ ছোটদের উপযোগী করে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে।
ছোটদের পরিবেশ ও প্রাণীকথা-রফিক রইচ
বিশিষ্ট লেখক ও শিশুসাহিত্যিক রফিক রইচ রচিত 'ছোটদের পরিবেশ ও প্রাণীকথা' শিশু-কিশোর উপযোগী একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় বই । লেখক এ বইয়ে— পরিবেশ এবং আমরা, শিল্পী পাখির বাসা, আমাদের নদ-নদীর রূপকথা, শীত ও শীতনিদ্রা, শীতের পাখি অতিথি পাখি, অ্যাকুয়ারিয়াম ও অ্যাকুয়ারিয়ামে দেশি মাছ ও বিলের রাণী চলন বিল-এ ৬টি রচনার মাধ্যমে বাংলাদেশের রূপ-বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য শিশু-কিশোর উপযোগী করে সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আশা করি শিশু-কিশোরদের মনন বিকাশে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
ছোটদের শেরে বাংলা এ কে ফজলুল হক-এ কে এম জয়নুল আবেদী
অবিভক্ত বাংলার অবিসাংবাদিত নেতা আবুল কাশেম ফজলুল হক যিনি শেরে বাংলা এ কে ফজলুল হক নামেই পরিচিত। ছোটবেলা থেকেই তিনি অসামান্য মেধাবী ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। তিনি ছিলেন পূর্ব পাকিস্থানের মুখ্যমন্ত্রী, পাকিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্থানের গভর্নর। তিনি সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপোষহীন ন্যায়নীতি, অসামান্য বাকপটুতা আর সাহসীকতার কারণে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন শেরে বাংলা (বাংলার বাঘ) নামে। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছিলেন।
জগুন আলী ও করোনা ভাইরাস খোন্দকার মাহ্ফুজুল হক
জগুন আলী ও করোনা ভাইরাস খোন্দকার মাহ্ফুজুল হক
জ্ঞানী রাজা সুলাইমান-ড.কামরুল হাসান
বিখ্যাত মিশরীয় নাট্যকার তাওফীক আল-হাকীম আরবি নাট্যজগতের এক কিংবদন্তী। বিশ্বসাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। আধুনিক আরবি নাট্য সাহিত্যের অন্যতম পথিকৃত তাওফীক আল-হাকীম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আরবী সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি অনন্য সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে বাংলা ভাষায় তাঁর ডজনের অধিক নাটক অনূদিত হয়েছে। বাংলাদেশে তাঁর একাধিক নাটক মঞ্চস্থও হয়েছে। প্রফেসর ড. কামরুল হাসান অনূদিত 'জ্ঞানী রাজা সুলাইমান' নাটকটিও মঞ্চস্থ হবার দাবি রাখে। পশ্চিমারা সলোমন বলে যাকে চিনে সেই জ্ঞানী রাজা ও নবি সুলাইমানকে সমাজে পরিচিত করতে এ নাটকের অবদান হতে পারে অবিস্মরণীয়।
তাজরীদুল বুখারী ( দ্বিতীয় খন্ড )-অনুবাদক: মাওলানা ড. ছাইদুল হক
সহীহ আল-বুখারী একটি প্রসিদ্ধ হাদীসগ্রন্থ। এ ধরনের গ্রন্থের অনুবাদ যথাযথ, প্রাঞ্জল ও সহজবোধ্য হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে জ্ঞানপিপাসু পাঠকদের হাতে সহজে তুলে দেওয়ার নিমিত্তে একই বিষয়ের একাধিক হাদীস থেকে যাচাই-বাছাই করে বুখারী শরীফের ৭২৭৫ হাদীস থেকে ২০০০ হাদীস নিয়ে ‘তাজরীদুল বুখারী’ (সহীহ আল-বুখারীর পুনরুক্তিবর্জিত একক হাদীসের সংকলন) নামে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়।
তাজরীদুল বুখারী ( প্রথম খন্ড )-অনুবাদক: মাওলানা ড. ছাইদুল হক
সহীহ আল-বুখারী একটি প্রসিদ্ধ হাদীসগ্রন্থ। এ ধরনের গ্রন্থের অনুবাদ যথাযথ, প্রাঞ্জল ও সহজবোধ্য হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে জ্ঞানপিপাসু পাঠকদের হাতে সহজে তুলে দেওয়ার নিমিত্তে একই বিষয়ের একাধিক হাদীস থেকে যাচাই-বাছাই করে বুখারী শরীফের ৭২৭৫ হাদীস থেকে ২০০০ হাদীস নিয়ে ‘তাজরীদুল বুখারী’ (সহীহ আল-বুখারীর পুনরুক্তিবর্জিত একক হাদীসের সংকলন) নামে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়।