Show sidebar

লাল জুলাইয়ের গল্প-সীমান্ত আকরাম

Original price was: ৳ 240.Current price is: ৳ 168.
গল্প শুধু গল্প নয়, নিছক কোনো কল্পনা নয়, অলীক কোনো ভাবনা নয়; গল্প ইতিহাস হয়ে ওঠে যখন গল্পের পাটাতন নির্মাণ হয় ইতিহাসের পরম্পরায় ঘটনার প্রেক্ষিতে। জুলাই বিপ্লব ২০২৪ এমনই একটি নবতর গল্পের পাটাতন; যা বাংলাদেশের ইতিহাসের অনিবার্য অনুষঙ্গ। স্বাধীন বাংলাদেশে আরেক স্বাধীনতার ভিত্তিভূমি। অকল্পনীয় এক ইতিহাসের ভয়ংকর অভিযাত্রার স্বপ্নসারথী । বাংলাদেশের ১৮ কোটি আপামর জনতার মাত্র ৩৬ দিনের টানা আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের প্রায় ১৭ বৎসরের দানবীয় শক্তির অবসান, এ যেন স্বপ্নের চেয়েও বেশি। কত দিনের কত আকাঙ্ক্ষা, দীর্ঘ দিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। যার অগ্রসেনানী ছাত্র-জনতা আর কোমলমতি শিশু-কিশোররা। এ বিপ্লবের সুফলকে সম্ভাবনাময় করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিলো ফ্যাসিবাদ বিরোধী সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। যার প্রেক্ষিতে নির্মাণ করেছেন তারা বিপ্লবী গান, কবিতা, গল্প, স্লোগান, গ্র্যাফিতি ইত্যাদি। শিল্প-সাহিত্যে তৈরি হয়েছে নতুন নতুন বয়ান । ‘লাল জুলাইয়ের গল্প' গ্রন্থে রচিত গল্পগুলোতে জুলাই বিপ্লবের ইতিহাস ফুটে ওঠেছে। জুলাই বিপ্লবের নানা প্রেক্ষাপট, রক্তাত্ত ইতিহাস ও দুঃস্বপ্নের দিনগুলি গল্পের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এ গ্রন্থের গল্পগুলো নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভাবতে শিখাবে। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে জুলাই বিপ্লবের ইতিহাসকে ধারণ করে রচিত গ্রল্পগ্রন্থ 'লাল জুলাইয়ের গল্প' প্রকাশিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে।

শতচ্ছদ- অঞ্জন কুমার সরকার

Original price was: ৳ 160.Current price is: ৳ 80.
শতচ্ছদ- অঞ্জন কুমার সরকার

শ্রেষ্ঠ ফররুখ-ফররুখ আহমাদ

Original price was: ৳ 800.Current price is: ৳ 500.
ফররুখ আহমদের সৃষ্টিসম্ভার বাংলা সাহিত্যকে আরো বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করে তোলে। বাংলা সাহিত্যে তাঁর রচনা বহুমাত্রিকতায় সুবিন্যস্ত। তাঁর রচনাবলির বৃহদাংশ এখনো অগ্রন্থিত। তাঁর অনেক রচনা এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। এই অনুভব থেকেই ‘শ্রেষ্ঠ ফররুখ’ গ্রন্থের পথচলা। এতে ফররুখ আহমদের এমন সব রচনা অন্তর্ভুক্ত হয়েছে, যা সম্পাদকের বিবেচনায় তাঁর সৃষ্টিসম্ভারের সবচেয়ে অনিন্দ্য ফসল।

ষড়ঋতুর বাংলাদেশ-শরীফ আবদুল গোফরান

Original price was: ৳ 100.Current price is: ৳ 60.
ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার সজল মেঘের বৃষ্টি, শরতের আলো- ঝলমল স্নিগ্ধ আকাশ, হেমন্তের ফসলভরা মাঠ, শীতের শিশিরভেজা সকাল আর বসন্তের মন-মাতানো সৌরভ বাংলার প্রকৃতি ও জীবনে আনে বৈচিত্র্যের ছোঁয়া। লেখক শিশু-কিশোরদের উপযোগী করে এমন চমকপ্রদ বিষয় এ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।

সদাচার শিষ্টাচার আদব কেতা-মুহাম্মদ মাহফুজুর রহমান

Original price was: ৳ 250.Current price is: ৳ 175.
শিষ্টাচার মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। এমন মানুষকে সবাই শ্রদ্ধা করে। ইসলামে আদব শিষ্টাচার ও সৌজন্যতাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। শিষ্টাচারের গুরুত্ব সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, “নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের পঁচিশ ভাগের এক ভাগ।” (আবু দাউদ : ৪৭৭৬)। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, “তুমি আদব ও শিষ্টাচার অন্বেষণ কর । কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের প্রমাণ, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ সহচর, প্রবাস জীবনের সঙ্গী এবং অভাবের সময়ে সম্পদ।” (ইসবাহানি, মুনতাখাব; সাফারিঈনি, গিযাউল আলবাব : ১/৩৬-৩৭)। সমাজে শিষ্টাচারের অভাব নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করে। সমাজ জীবন হয়ে ওঠে অশান্ত। নানা কদর্যতা, অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে সমাজে বসবাসকারী মানুষরা ভোগে অস্তিত্বের সঙ্কটে। শিষ্টাচারহীনতা একটি দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়। এ উপলব্ধি থেকে মুহাম্মদ মাহফুজুর রহমান ‘সদাচার শিষ্টাচার আদব কেতা’ গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন। তিনি সুন্দর আচরণ প্রকাশের অনন্য কলাকৌশল হিসেবে শিষ্টাচারকে নানা আঙ্গিকে নানা রূপে আলোকপাত করেছেন।

সাত আকাশের ছাদ-মোশাররফ হোসেন খান

Original price was: ৳ 130.Current price is: ৳ 90.

দুরন্তপনার অপর নাম শৈশব। আজীবন মানুষ তার শৈশবস্মৃতি বহন করে। শৈশবে থাকে নানা মিষ্টি হাসির গল্প। সেসব গল্প শুধু দুরন্তপনার নয়, দায়িত্বেরও। গ্রামীণ পরিবারের এক অমলিন চিত্রপট ফুটে উঠেছে কবি ও শিশুসাহিত্যিক মোশাররফ হোসেন খানের রচিত ‘সাত আকাশের ছাদ’ কিশোর উপন্যাসে।

উপন্যাসের পাতার ভাঁজে লুকিয়ে আছে বন্ধুত্বের হাসি, পারিবারিক শাসনের উষ্ণতা আর নিখাদ আনন্দের রঙ। গ্রামবাংলার সহজ-সরল অথচ গভীর আবেগময় চিরায়ত মুহূর্তগুলো ফুটে উঠেছে এ বইয়ের পরতে পরতে। গ্রামের চিরসুন্দর পরিবারের রূপ ফুটে উঠেছে। পাঠক হারিয়ে যাবে ছায়াঘেরা, মমতায় মাখা শ্যামল গ্রামের স্বপ্নের পৃথিবীতে। শহরে বড় হচ্ছে এমন শিশুরা খুঁজে পাবে অজানা স্বপ্নের জগৎ আর গ্রামের শিশুরা খুঁজে পাবে নিজেদের। ছোটদের এই বইয়ে বড়রা পাবে নিজেদের হারানো শৈশব।

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি: থেকে ইতিপূর্বে মোশাররফ হোসেন খান রচিত- ‘মাটির টানে গাঁয়ের পানে’, ‘বাঁকড়া বিলের বালিহাঁস’, ‘পদ্মে ভাসা পত্র’ এবং ‘স্বপ্নজয়ী শাহবাজ’ শিরোনামে ৪টি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে। সবগুলো উপন্যাসই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

সাতটি আইনে প্রি-এমশন- মো: আব্দুল্লাহেল ওয়াফী খান (লবন)

Original price was: ৳ 240.Current price is: ৳ 144.
লেখক বিভিন্ন আইনে প্রি-এমশন বা অগ্রক্রয়ের আইন বিদ্যমান বা প্রচলিত রয়েছে, তা সুবিন্যস্তভাবে বইটিতে উপস্থাপন করেছেন। এ গ্রন্থে মুসলিম আইনে প্রি-এমশন, ১৮৯৩ সালের বাঁটোয়ারা আইন, ১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৫০ সালের জমিদারী উচ্ছেদ আইন, ১৯৮৪ সালের ভ‚মি সংস্কার অধ্যাদেশ, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনসমূহ কোনো ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, তার বিশদ বর্ণনা করা হয়েছে।

সীরাতে রাহমাতুল্লিল আলামীন-সম্পাদক.আ.ই.ম. নেছার উদ্দিন

Original price was: ৳ 660.Current price is: ৳ 462.
“তোমাদের মধ্যে যারা আল্লাহ্ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহ্কে অধিক স্মরণ করে তাদের জন্যে তো রাসূলুল্লাহ মধ্যে রয়েছে উত্তম আদর্শ”  সূরা আহযাব : ২১।  মহান আল্লাহ তা’য়ালা এ আয়াতের একাংশে তাঁর সাক্ষাত ও আখিরাতের আকাঙ্ক্ষাকে রাসূল (সা.)-এর জীবনের আদর্শের সাথে সম্পৃক্ত করেছেন । এ থেকেই বুঝা যায়, আল্লাহ তা’য়ালা রাসূল (সা.)-এর জীবনীকে এবং এর আদর্শকে এত বিশাল গুরুত্ব দিলেন। আল্লাহর সন্তুষ্টি, তাঁর সাক্ষাত ও আখিরাতের মুক্তি মুহাম্মাদ (সা.)-এর জীবনী জানা ও মানার মধ্যে নিহিত রয়েছে। বিদায় হজে রাসূল (সা.) বলেছিলেন, ‘তোমরা কষ্মিনকালেও পথভ্রষ্ট হবে না, যদি এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো। তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাত’। এই হাদিসে আল্লাহর কিতাব তথা কুরআনের পর আল্লাহর রাসূল (সা.)-এর সুন্নাত আঁকড়ে ধরতে বলা হয়েছে। সুন্নাত হলো রাসূল (সা.)-এর জীবনাদর্শ। এই আদর্শ আমরা পাবো রাসূল (সা.)-এর জীবনচরিত্রে ও হাদিসে। তাই রাসূল (সা.)-এর সমগ্র জীবনী জানা, মানা এবং সেই আদর্শে জীবন পরিচালিত করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। ‘সিরাতে রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থটি রাসূল (সা.)-এর জীবনচরিত্রে বিভিন্ন দিক নিয়ে লিপিবদ্ধ একটি প্রবন্ধ সংকলন। এতে অনেক প্রথিতযষা ও প্রাজ্ঞ লেখকদের লেখা স্থান পেয়েছে।

সুন্দরবনে চার গোয়েন্দা-আহমদ মতিউর রহমান

স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে চার বন্ধু বের হয়েছে ঘুরতে। আজিম, স্বরাজ, রৌদ্র ও শিপন। সবাই ঢাকার বাড্ডা, মধুবাগের ছেলে। পড়ে দুটি আলাদা স্কুলে। গোয়েন্দা কাহিনির ভক্ত সবাই। শখের গোয়েন্দা হিসেবে সবাই জানে তাদেরকে। অনেকের বিভিন্ন কাজ করে দেয় তারা। এবার গেল সুন্দরবনে। ভ্রমণের জন্য গেলেও তারা সেখানে গেলে জানতে পারে চোরা শিকারীদের কথা। চোরা শিকারীরা হরিণ, বিভিন্ন পাখি এমনকি বাঘও মেরে ফেলে চামড়া নিয়ে ব্যবসা করে। হরিণ, হরিণের মাংস, বিভিন্ন বিরল প্রজাতির পাখি ধরে নিয়ে চোরা পথে বিক্রি করে। চার গোয়েন্দা গোপনে চোরা শিকারীদের তথ্য সংগ্রহ করে। কয়েকটি অভিযানে চোরা শিকারীদের পাকড়াও করতে কোস্ট গার্ডকে সহায়তা করে। এভাবে তারা ভ্রমণের পাশাপাশি দেশের কাজেও লাগছে। তাদের মিশন হচ্ছে সত্য অনুসন্ধান করা, দেশ ও দশের ভালো করা। এই উপন্যাসে সেই কাহিনি আছে। আছে বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র সুন্দরবনের ইতিহাস ও নানা বিবরণ।

হলুদ বরণ রোদ-আহসান হাবিব বুলবুল

Original price was: ৳ 160.Current price is: ৳ 110.
‘হলুদ বরণ রোদ ‘ শিশু কিশোর উপযোগী ১৪ টি গল্প দিয়ে সাজানো একটি গল্পের বই। যে গল্প গুলো শিক্ষণীয়, জীবনে অনুকরনীয় এবং পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের সহায়ক। এই গল্পগুলো শিশুদের মানসিকতা বিকাশে এবং বাস্তব জীবনে পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবে।