Show sidebar

যুবসমাজের ধর্মবিমুখতা- এ জেড এম শামসুল আলম

Original price was: ৳ 40.Current price is: ৳ 24.
এ গ্রন্থে যুবসমাজের ধর্মবিমুখতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো কোনো বিশেষ শ্রেণি বা মতাদর্শীদের বিরুদ্ধে সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা নয়; বরং অত্যন্ত দরদি মন নিয়ে ইসলামপন্থিদের বিভিন্ন দুর্বলতা, যেসব দুর্বলতা সম্পর্কে সাধারণত আমরা সচেতন নই কিংবা চিন্তা করার অবকাশ পাই না, এক এক করে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন।

রমযানের শিক্ষা ও মুমিন জীবন- গ্রন্থনা : আমিনুল ইসলাম

Original price was: ৳ 115.Current price is: ৳ 70.
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

রমযানের শিক্ষা ও মুমিন জীবন-আমিনুল ইসলাম সম্পাদনা আব্দুল মান্নান তালিব, মাওলানা শামাউন আলী

Original price was: ৳ 115.Current price is: ৳ 85.
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

রাসূলুল্লাহর (স.) নামায ও জরুরী দু’আ  – প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা  

Original price was: ৳ 125.Current price is: ৳ 75.
লেখক সর্বস্তরের মানুষের জন্য বোধগম্য ও সহজলভ্য করে কুরআন-হাদীসের আলোকে রাসূলুল্লাহ (সা.)-এর নামাজ ও জরুরী দুআ সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। নামায পড়ার নিখুঁত পদ্ধতি এবং আল্লাহর রাসূল (সা.) কীভাবে নামাজ পড়তেন, সে সম্পর্কে বইটিতে সম্যক ধারণা পাওয়া যাবে।

সদাচার শিষ্টাচার আদব কেতা-মুহাম্মদ মাহফুজুর রহমান

Original price was: ৳ 250.Current price is: ৳ 175.
শিষ্টাচার মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। এমন মানুষকে সবাই শ্রদ্ধা করে। ইসলামে আদব শিষ্টাচার ও সৌজন্যতাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। শিষ্টাচারের গুরুত্ব সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, “নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের পঁচিশ ভাগের এক ভাগ।” (আবু দাউদ : ৪৭৭৬)। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, “তুমি আদব ও শিষ্টাচার অন্বেষণ কর । কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের প্রমাণ, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ সহচর, প্রবাস জীবনের সঙ্গী এবং অভাবের সময়ে সম্পদ।” (ইসবাহানি, মুনতাখাব; সাফারিঈনি, গিযাউল আলবাব : ১/৩৬-৩৭)। সমাজে শিষ্টাচারের অভাব নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করে। সমাজ জীবন হয়ে ওঠে অশান্ত। নানা কদর্যতা, অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে সমাজে বসবাসকারী মানুষরা ভোগে অস্তিত্বের সঙ্কটে। শিষ্টাচারহীনতা একটি দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়। এ উপলব্ধি থেকে মুহাম্মদ মাহফুজুর রহমান ‘সদাচার শিষ্টাচার আদব কেতা’ গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন। তিনি সুন্দর আচরণ প্রকাশের অনন্য কলাকৌশল হিসেবে শিষ্টাচারকে নানা আঙ্গিকে নানা রূপে আলোকপাত করেছেন।