Show sidebar

ছোটদের ইসলাম- এ জেড এম শামসুল আলম

Original price was: ৳ 100.Current price is: ৳ 60.
‘ছোটদের ইসলাম’ বইটি শিশু-কিশোরদের মনন গঠন, ইসলামী বিধিবিধান ও নৈতিক শিক্ষায় অগ্রণী ভুমিকা পালন করবে। শিশুদের মানসিকতার অনুধাবন এবং বাস্তব জীবনে পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। এ বইয়ে ইসলামী জীবনব্যবস্থার ছোটখাটো বিষয়সমূহ ছোটদের উপযোগী করে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে।

ছোটদের মহানবী (সা.)- এ. জেড. এম. শামসুল আলম

Original price was: ৳ 120.Current price is: ৳ 72.
মহানবী (সা.)-এর জীবনের যে বিষয়গুলো শিশু-কিশোরদের কাছে আকর্ষণীয় হবে এবং যে ঘটনাগুলোর গল্প বড়দের মুখে শিশুরা শুনতে ভালোবাসবে এ ধরনের উনিশটি ঘটনার গাল্পিকরূপ হলো ‘ছোটদের মহানবী (সা.)’। বোঝার মতো স্তরের না হলে ধর্ম ও নীতি কথায়ও শিশুদের আকর্ষিত করে না। সেই উপলব্ধি থেকেই গ্রন্থের সূচনা।

তাকওয়া ও ইহসানের পথ- অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন

Original price was: ৳ 300.Current price is: ৳ 180.
‘তাকওয়া ও ইহসানের পথ’ কুরআন-হাদীসের ভিত্তিতে রচিত বাস্তব আমলে জিন্দেগি ও তাকওয়াভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব ফুটে উঠেছে। এ ছাড়া তিনি ফোরকানিয়া-মকতাবের উস্তাদ আলেমদের প্রশিক্ষক (উস্তাদ) হিসেবে তাযকিয়া তথা কালব-রূহ ও নফসের পরিশুদ্ধির সহিহ ধারাকে শিশুদের পর্যায় থেকে গুরুত্ব দিয়েছেন। তিনি মুআল্লিমদের উদ্দেশে যে সকল বক্তব্য পেশ করেছেন, তার সারনির্যাস হলো এ কিতাব।

তাজরীদুল বুখারী ( দ্বিতীয় খন্ড )-অনুবাদক: মাওলানা ড. ছাইদুল হক

Original price was: ৳ 800.Current price is: ৳ 480.
সহীহ আল-বুখারী একটি প্রসিদ্ধ হাদীসগ্রন্থ। এ ধরনের গ্রন্থের অনুবাদ যথাযথ, প্রাঞ্জল ও সহজবোধ্য হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে জ্ঞানপিপাসু পাঠকদের হাতে সহজে তুলে দেওয়ার নিমিত্তে একই বিষয়ের একাধিক হাদীস থেকে যাচাই-বাছাই করে বুখারী শরীফের ৭২৭৫ হাদীস থেকে ২০০০ হাদীস নিয়ে ‘তাজরীদুল বুখারী’ (সহীহ আল-বুখারীর পুনরুক্তিবর্জিত একক হাদীসের সংকলন) নামে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়।

তাজরীদুল বুখারী ( প্রথম খন্ড )-অনুবাদক: মাওলানা ড. ছাইদুল হক

Original price was: ৳ 800.Current price is: ৳ 480.
সহীহ আল-বুখারী একটি প্রসিদ্ধ হাদীসগ্রন্থ। এ ধরনের গ্রন্থের অনুবাদ যথাযথ, প্রাঞ্জল ও সহজবোধ্য হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে জ্ঞানপিপাসু পাঠকদের হাতে সহজে তুলে দেওয়ার নিমিত্তে একই বিষয়ের একাধিক হাদীস থেকে যাচাই-বাছাই করে বুখারী শরীফের ৭২৭৫ হাদীস থেকে ২০০০ হাদীস নিয়ে ‘তাজরীদুল বুখারী’ (সহীহ আল-বুখারীর পুনরুক্তিবর্জিত একক হাদীসের সংকলন) নামে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়।

তাফসীর ইবনে কাছীর (১ম খণ্ড)-অনুবাদ মাওলানা মুহাম্মদ মূসা

Original price was: ৳ 900.Current price is: ৳ 630.
ইবনে কাছীর (রহ.) ছিলেন একজন মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও ইতিহাসবিদ । তাঁর পুরো নাম আবুল ফিদা হাফিয ইমাদ উদ্দীন ইসমাঈল ইবন আবু হাফস উমার ইবনে কাছীর ইবনে দিয়া আল-কুরায়শী আল-বুসরী আশ-শাফিঈ (রহ.)। তিনি বহু গ্রন্থ প্রণেতা। তাঁর রচিত তাফসীরের জন্য তিনি অধিক প্রসিদ্ধ । আল্লামা ইবনে কাছীর (রহ.) কর্তৃক আল-কুরআনের ব্যাখ্যামূলক গ্রন্থ হিসেবে লিখিত ‘তাফসীর আল-কুরআনিল আজীম' গ্রন্থটিই মুসলিম বিশ্বে ‘তাফসীর ইবনে কাছীর' নামে বহুল পরিচিত। এটি বিশ্বের মুসলমানদের নিকট বিশেষভাবে সমাদৃত তাফসীর । এই তাফসীরকে প্রামাণ্য হিসেবে ধরা হয় । বর্তমানে এই তাফসীর গ্রন্থটি বিশ্বের একাধিক ভাষায় অনূদিত হয়েছে; যার মধ্যে বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দি প্রধান । বাংলায় মূল গ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে, যা অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মরহুম অধ্যাপক আখতার ফারূক । পরবর্তীতে সৌদি আরব-এর বাদশাহ আবদুল আযীয ইউনিভার্সিটির তাফসীর, শরীয়াহ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আলী আস-সাবূনী উক্ত গ্রন্থটির একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রণয়ন করেন । তিনি উক্ত সংস্করণের ভূমিকায় লিখেছেন, “প্রকাশ থাকে যে, তাফসীর গ্রন্থটি সংক্ষিপ্ত করার অর্থ এই নয় যে, আমরা এর কিছু অংশ অবহেলা করে বাদ দিয়েছি । বরং এর কিছু অংশ বিলোপ করলেও আমরা যা করেছি তা শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয়াবলী, যেমন একই বর্ণনার পুনরুল্লেখ, সনদসূত্র সংক্রান্ত দীর্ঘ আলোচনা, দুর্বল বর্নণা এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দেয়া ছাড়াস আর কিছুই নয়। তাফসীরের প্রাণ আগে যেমন ছিল. এখনো শুভ্র উজ্জ্বল পোষাকে দাগহীন সৌন্দর্যে তেমনই আছে।

তাফসীর ইবনে কাছীর ২য় খন্ড-অনুবাদ মাওলানা মুহাম্মদ মূসা

Original price was: ৳ 960.Current price is: ৳ 670.
প্রথম প্রকাশ : নভেম্বর ২০২৫ পৃষ্ঠা সংখ্যা: ৫৬৮ মূল্য: ৯৬০

তাবলীগ ও ফজিলত-এ.জেড.এম.শামসুল আলম 

Original price was: ৳ 100.Current price is: ৳ 60.
প্রথম প্রকাশকাল : সর্বশেষ প্রকাশ : মূল্য : ১০০ পৃষ্ঠা :  ১৬০

দ্বীনি দাওয়াতের রূপরেখা-এ. জেড. এম. শামসুল আলম

Original price was: ৳ 300.Current price is: ৳ 210.
কুরআন-হাদীসে দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। বর্তমান সময়ে এ দায়িত্ব মুহাম্মদ (সা.)-এর প্রতিটি অনুসারীর ওপর। এ দায়িত্ব অবহেলা বা উপেক্ষা করার কোনো অবকাশ নেই। পরিবর্তনশীল সময় ও চিন্তাচেতনার প্রেক্ষাপটে সাম্প্রতিক কালে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতী কার্যক্রমের অধিকতর গুরুত্ব এ গ্রন্থে নিহিত রয়েছে।

নামাজ ও সমাজ- ডক্টর মুহাম্মদ মুশাররফ হুসাইন

Original price was: ৳ 300.Current price is: ৳ 180.
আদর্শ সমাজ বিনির্মাণে সমাজে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। যে দেশের শতকরা পঁচাত্তর ভাগের অধিক মানুষ রমজানের রোজা রাখে, নিয়মিত নামাজ পড়ে, সে দেশ সত্যিকার অর্থেই একটি ঐশ্বর্যশালী দেশ। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। এ গ্রন্থের পরতে পরতে সমাজ বিনির্মাণে নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

নিআমুল কুরআন ও হাদীস- অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন

Original price was: ৳ 360.Current price is: ৳ 216.
গ্রন্থে কুরআন ও হাদীসে বর্ণিত আল্লাহর নিয়ামাতের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা এবং এ থেকে ফজিলত লাভের প্রমাণভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। কুরআনের মর্ম উপলব্ধি এবং জান্নাতমুখী পথচলায় এবং জাহান্নামের পথ পরিহারের ক্ষেত্রে গ্রন্থটি নির্ভরযোগ্য গাইড হিসেবে বিবেচিত হবে এবং দুনিয়ার শান্তি ও আখেরাতের চিরস্থায়ী কল্যাণপ্রত্যাশী পাঠককে কুরআন ও হাদীসচর্চায় অধিকতর উৎসাহিত করবে।

নৈতিকতা ও নান্দনিকতা- আল মুজাহিদী  

Original price was: ৳ 250.Current price is: ৳ 150.
'নৈতিকতা ও নান্দনিকতা’ আল মুজাহিদীর প্রবন্ধগ্রন্থ। এ গ্রন্থে আমাদের জীবনের উদ্যানের মানব মুকুল সঞ্চায়ন করার এক ইতিবাচক প্রয়াস লক্ষণীয়। এখানে লেখকের শিল্পবোধ ও রুচির সমন্বয় সাধনে ‘শৈল্পিক নিরিখটি’ বিশেষভাবে বিবেচিত হয়েছে। নির্মাণশৈলীর দিক থেকেও লেখক বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিবর্তন ধারায় এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।