পথ ও পাথেয়- এস এম রুহুল আমীন
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান ও কালজয়ী শাশ্বত আদর্শের নাম। এর ব্যাপ্তি মানুষের জীবনের প্রতিটি অংশে। আর সে সমস্ত অংশজুড়ে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের উৎস বিশাল সমুদ্রসমেত পবিত্র কুরআন-সুন্নাহর মধ্যে। এ সব দিক বিবেচনা করেই নির্বাচিত কুরআন-হাদীসের ‘পথ ও পাথেয়’রচিত হয়েছে।
পবিত্র আল-কুরআনের দু’আ- মো. আব্দুর রহীম খান
পবিত্র আল কুরআনে মানব জীবনের দুনিয়া-আখিরাতের সকল দিকের সফলতার জন্য চূড়ান্ত ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করা হয়েছে। যুগে যুগে প্রেরিত নবী-রাসূল ও তাঁদের সহযোগীরা যেভাবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছেন, সেসব প্রার্থনা ও দুআ মহাগ্রন্থ আল-কুরআনে সংরক্ষিত রয়েছে, তা পাঠকের সামনে তুলে ধরা হলো।
পিতা-মাতা ও সন্তান- অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
এ গ্রন্থে কুরআন-হাদীসের আলোকে পরিবার ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর গড়ে তোলার জন্য মানুষকে দুনিয়ার জীবনযাপন ও জান্নাতমুখী আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মাতা-পিতা ও সন্তানের দ্বীনি জিন্দেগীর নানা দিকের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব সম্পর্কে সুবিন্যস্তভাবে অবগত করা হয়েছে।
পূর্ণাঙ্গ নামায ও যাকাতের বিধান- গ্রন্থনা : আমিনুল ইসলাম
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামায ও যাকাত। মহানবী (সা.)-এর প্রদর্শিত পন্থায় নামায আদায়ের নিয়মকানুনসহ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, যাকাত ও উশরের খাত, নিসাব ও আদায় করার পদ্ধতি এবং বিধিবিধান সম্পর্কে জ্ঞানার্জন ও আমলে জিন্দেগীর পরিবর্তন সাধনই এ গ্রন্থের লক্ষ্য।
প্রাত্যহিক জীবনে পবিত্র কোরআনের আহবান- মোঃ কামরুল ইসলাম খান
প্রথম প্রকাশকাল : সর্বশেষ প্রকাশ : মূল্য : ২০০ পৃষ্ঠা : ৯৬
প্রিয় নবীর আদর্শ জীবন-( সা. )- আবদুল মান্নান তালিব
রাসূল (সা.)-এর জীবন আমাদের সুন্দরতম মহত্তম আদর্শ। তাঁর জীবনব্যবস্থা একটি উন্নত কিতাবের মতো, সেখানে কোনো কিছুই অন্তরালে নেই। তাঁর স্ত্রী ও সাহাবিগণ তাঁর কোনো কথাই গোপন করেননি, গোপন রাখেননি; সবকিছু প্রকাশ্যে বর্ণনা করেছেন। সেখান থেকে তাঁর সামগ্রিক জীবনের চিত্রপট তুলে আনতে এবং সেই নিরিখে আমাদের জীবন গড়ে তুলতে লেখক এ গ্রন্থ রচনা করেছেন।
বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ- মোঃ এনামুল হক
বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ- মোঃ এনামুল হক ১২০/- ১৩৬ পৃ.
মারিফাত ও দীদার-এ-ইলাহী – শায়েখ আলাউদ্দীন খান আল ক্বদমী
‘মা’রিফাত ও দীদার-এ-ইলাহী’ বইটি পরিপূর্ণ ঈমান অর্জনের পথ-নির্দেশনা তথা তরীকতের উপর বাংলা ভাষায় রচিত একটি মৌলিক গ্রন্থ। লেখক তরীকতের তথা আধ্যাত্মিক জগতের অনেক সুক্ষ্য বিষয়ের পুংখানুপুংখ বিশ্লেষণ করেছেন এবং অনেক দ্বান্ধিক ও বিতর্কিত বিষয়ের সুষ্ঠু সমাধান দিয়েছেন। তরীকতের উৎপত্তি, উচ্চতর মাকামাত বা শ্রেণিসমূহের বর্ণনা ও বিলায়েত এবং তৎসংলগ্ন অভিজ্ঞতা, নূর ও নূরের প্রকার, পর্দা ও তার সংখ্যা, বরযখ বা সূক্ষ্য নূরী দেহ, তাওয়াজ্জুহ বা মনোনিবেশ, মুহব্বত ও ইরাদত ইত্যাদি যাবতীয় বিষয়ের তুলে ধরেছেন।
মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য-রচনা ও সম্পাদনায় মাওলানা জহিরুল ইসলাম
‘মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য' গ্রন্থটিতে রোযার ইতিহাস, রমযানের বহুমাত্রিক গুরুত্ব ও ফযীলত, রোযাদারের মর্যাদা, রোযার মাসয়ালাসমূহ, সাহরি, ইফতার, কিয়ামুল লাইল, ই'তিকাফ, লাইলাতুল কদরের ইবাদত, সাদকাতুল ফিতর, যাকাত এবং কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফযীলত কুরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে এ গ্রন্থটিতে। সাধারণ পাঠক, শিক্ষার্থী, ইমাম-খতিব, দায়ী ও সর্বস্তরের পাঠকদের জন্য গ্রন্থটি একটি অতি মূল্যবান তথ্য-ভাণ্ডার হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। আমরা আশাবাদী, আমাদের সিয়াম সাধনা ও মাহে রমযানের অবশ্যকীয় ইবাদতগুলোকে আরও সুন্দর, সজিব, বরকতময় ও গ্রহণযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ ।
মূর্তি ও ভাস্কর্য বয়ান-প্রতিবয়ান
দীর্ঘকাল ধরে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়টি নিয়ে বিতর্ক চলমান। কুরআন-হাদীসে বিষয়টিকে সম্পূর্ণ হারাম বা নাজায়েজ ঘোষণা দেওয়ার পরও গায়ের জোরে কেউ কেউ হারামকে হালাল প্রমাণের দুঃসাহস দেখাচ্ছে। বিষয়টি নিয়ে বর্তমান সময়ে পাশ্চাত্য ধারার ধর্মনিরপেক্ষতাবাদী একশ্রেণির বুদ্ধিজীবী ইসলামবিরোধী বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ গ্রন্থের মাধ্যমে বিদ্যমান বিতর্কের অবসান ঘটবে।
মৃত্যুর আগে পরে- অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
মৃত্যুর আগে পরে’ গ্রন্থে মানবজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আল্লাহর সাথে সুনির্দিষ্ট অঙ্গীকারের ভিত্তিতে মানুষ পৃথিবীতে আসে তাঁর ইবাদত ও খেলাফতের দায়িত্বপালনের উদ্দেশ্যে। কিয়ামতে দুনিয়ার জীবনের কর্মকান্ডে চুড়ান্ত হিসাব শেষে সে চিরস্থায়ী সুখের আবাসগৃহ জান্নাতে অথবা অন্তহীন দুঃখের আবাস জাহান্নামে যাবে। এ গ্রন্থে সেই বিষয়সমূহের ইঙ্গিত রয়েছে।
যিল হজ্বের প্রথম দশকের ফযিলত ও কুরবানী ঈদ- মো. আব্দুর রহীম খান
লেখক এ গ্রন্থে যিল-হজ্ব মাসের ফজিলত ও কুরবানি করার যাবতীয় নিয়মপদ্ধতি লিপিবদ্ধ করেছেন, যাতে যিল-হজ্বের প্রথম দশকে বিভিন্ন সুন্নত-নফল ইবাদতের (তাসবীহ, তাহলীল, যিকির-আযকার, নফল রোযা ইত্যাদি) মাধ্যমে যথাযথভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।