ফররুখ আহমদ বাংলা সাহিত্যে প্রতিভাধর কালজয়ী এক বৈশিষ্ট্যমন্ডিত স্বতন্ত্র কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। ভাব-ভাষা, ছন্দ, রূপক উপমা প্রতীকের নৈপুণ্যময় ব্যবহারে তিনি এ স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন। সমকালে এবং পরবর্তীকালেও তাঁর সম্পর্কে যাঁরা আলোচনা করেছেন, তা থেকে গুরুত্বপূর্ণ লেখাগুলো নিয়েই ফররুখ আহমদের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য-(১ম খন্ড ও ২য় খন্ড) সম্পাদিত হয়েছে।
গবেষক মুহাম্মদ আবূ তালিবের এ গ্রন্থে প্রাচীন বাংলা সাহিত্যের নৃতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের সাহিত্য, সংস্কৃতি ও জাতিসত্ত্বার প্রকৃত মূলধারাকে চিহ্নিত করেছেন। ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে পৌত্তলিকতার ভেড়িবাঁধ নির্মিত হয়েছে। যুগে যুগে এবং একত্ববাদী মূল গ্রোতকে ঘোলাটে করতে ব্রাহ্মণ্য চিন্তা-চেতনার আবর্জনা নিক্ষেপ করা হয়েছে। তারই ইঙ্গিত এই গ্রন্থের পরতে পরতে।
প্রাচীন সভ্যতা থেকে শুরু করে এই আধুনিককাল পর্যন্ত নারী নির্যাতনের উৎস ও কারণগুলো ইতিহাসের নিকষ কালো গহ্বর থেকে তুলে এনেছেন। নারী নির্যাতনের ইতিহাস-উপকরণ, দুর্লভ ছবি, মূল্যবান তথ্য ও তত্ত্ব দিয়ে গ্রন্থটিকে সাজিয়েছেন। এছাড়া একমাত্র ইসলামই যে নারীর প্রকৃত মুক্তি ও মর্যাদার বিধান সুনিশ্চিত করেছে -এর বাস্তবতা তথ্য নির্ভর অকাট্য যুক্তির মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
স্বাধীন হায়দারাবাদ হারিয়ে যাওয়া কোনো অতীত নয়। হায়দারাবাদ আমাদের জন্য জীবন্ত ইশতেহার ও ভবিষ্যতের দিকনির্দেশনা। হায়দারাবাদের করুণ পরিণতি আমাদের অনেক কিছু ইঙ্গিত করে। প্রায় ৭০ বছর পরও হায়দারাবাদের ইতিহাস আমাদের সামনে এখনো প্রাসঙ্গিক।
এ গ্রন্থে লেখক কবিজীবনে দুঃখ-কষ্টের নানা দিক তুলে ধরেছেন। কবিজীবনের কষ্টের এমন অজানা বিষয় রয়েছে, যা পাঠককে ভাবাবেগে আপ্লুত না করে পারে না। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম অধিকার বঞ্চিত ছিলেন সবসময়। জীবনসায়াহ্নে এসে কবি নানাভাবে পীড়িত হয়েছেন। গ্রন্থের পরতে পরতে কবির জীবনের ট্র্যাজিডি ফুটে উঠেছে।
নাস্তিকতাবাদের পতন’ তুরস্কের লেখক হারুন ইয়াহিয়ার ‘A Turning Point in History : The Fall of Atheism’ গ্রন্থের অনুবাদ। অনুবাদটি দৈনিক ইত্তেফাকে ‘নিরীশ্বরবাদের পতন : ইতিহাসের সন্ধিক্ষণ’ শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে নাস্তিক্যবাদের পতন, আল্লাহর অস্তিত্ব প্রসঙ্গ ও মৃত্যু আমাদের যা শেখায়-এ তিনটি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
Reviews
There are no reviews yet.