নবী-রাসূলের জীবনকাহিনি অবলম্বনে আসাদ বিন হাফিজ রচিত ‘ছোটদের মজার গল্প-১’। সহজ ভাষায় শিশুপ্রিয় চমৎকার এই গল্পগুলো গড়ে তুলবে একটি শিশুর ভবিষ্যৎ জীবন, যার শিক্ষা থেকে দেবে সুন্দর মন ও মানস। ভালো মানুষ হিসেবে শিশুদের আলোকিত করতে এবং অনুপ্রেরণা জোগাতে বইয়ের চিরন্তন শিক্ষা কাজে দেবে।
সাজজাদ হোসাইন খান রচিত ‘সোনালী শাহজাদা’ বইটি শিশু-কিশোরদের উপযোগী একটি জীবনালেখ্য সংকলন বই। তিনি তাঁর কুশলী কলমে আকর্ষণীয় ভাষায় গল্পের আঙ্গিকে কতিপয় মহান ব্যক্তির কিছু কিছু শিক্ষামূলক ঘটনা ফুটিয়ে তুলেছেন। মহান ব্যক্তিদের জীবনের অনন্য ঘটনা শিশু-কিশোরদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম।
আব্দুল মান্নান তালিব রচিত ‘হাতি সেনা কুপোকাত’ যা শিশু-কিশোর মনের ভাবনাকে বিশেষভাবে ইসলামী আদর্শের অনুকুলে পরিচালিত করতে সক্ষম হবে। তিনি গল্পগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা পড়ে শিশু-কিশোররা কেবল অনুপ্রাণিতই হবে না; একই সাথে গল্পের নির্যাস গ্রহণ করে নিজেদের জীবন চলার পথে আদর্শিক মান বজায় রাখতে সক্ষম হবে।
শিশু মনস্তত্ত্বের প্রতি যত্নশীল এবং একই সাথে দেশ, সমাজ, ধর্ম, সংস্কৃতিকে যত্নের সাথে শিশুদের সামনে পরিবেশন করার চমৎকার এক আয়োজন এ বই। শুরু থেকেই শিশুমনে মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম এবং ধর্ম ও সমাজকে তুলে ধরা হয়েছে। কিন্তু এ কাজটি করতে হয় পরিপূর্ণ নিষ্ঠা ও দক্ষতার সাথে। কবি এ বইতে অপূর্ব দক্ষতাই শুধু প্রদর্শন করেননি, সেই সাথে মমতাও ঢেলে দিয়েছেন এর পরতে পরতে।
শফীউদ্দীন সরদার রচিত ‘বুড়ির ঘুড়ি’ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে শিশু-কিশোরের মনে আদর্শ শিক্ষার আভা প্রস্ফুটিত করতে গ্রন্থে প্রয়াস চালিয়েছেন। তিনি রূপকথার আঙ্গিকে প্রতিটি ছোটগল্প লিখলেও পাঠকের চাহিদা উপযোগী ভাষায় ফুটিয়ে তুলেছেন। ‘বুড়ির ঘুড়ি’ শিশু-কিশোর মন আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করি।
Reviews
There are no reviews yet.