সুবাসিত ভোর- শরীফ আবদুল গোফরান
‘সুবাসিত ভোর’ শিশু-কিশোরদের উপযোগী একটি গল্পগ্রন্থ। বর্তমানে শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়ার মতো শিক্ষণীয় গ্রন্থের শূন্যতা পূরণে লেখক এগিয়ে এসেছেন। শুধু বিষয়গুলোই নয়, লেখকের ভাষা, ভঙ্গি এবং উপস্থাপনা কৌশলে রয়েছে চমৎকার নৈপুণ্য। এ গ্রন্থের প্রতিটি গল্পই শিক্ষণীয়। তিনি তাঁর প্রতিটি গল্পের বিষয়বস্তুকে সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন।
সূর্যাস্ত – শফীউদ্দীন সরদার
বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে ভারতের দুই প্রত্যন্ত অঞ্চলে, বাংলায় নবাব সিরাজউদ্দৌলা এবং মহীশূরে টিপু সুলতান অত্যন্ত বীরত্বের সাথে স্বাধীনতা রক্ষার্থে লড়েছিলেন। বাংলায় মীর জাফর এবং মহীশূরে মীর সাদিক ছিলেন এই চক্রান্তের ক্রীড়ানক। এরূপ দুটি চরিত্র এই উপন্যাসের মূল প্রেক্ষাপট। 'সূর্যাস্ত' বাংলার স্বাধীনতা সূর্যাস্তের পটভূমিকায় এক উপন্যাস, যা আমাদের স্বাধীনতা সংরক্ষণে উদ্বুদ্দ করবে।
সূর্যের পতাকা লাল- আল মুজাহিদী
স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে রচিত কিশোর উপন্যাস ‘সূর্যের পতাকা লাল’। বাংলাদেশে স্বাধীনতা অর্জনের জন্য যে জনযুদ্ধ সংঘটিত হয়েছিল, তাতে সাধারণ জনগণের পাশাপাশি কিশোররাও অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলার কিশোর ও তরুণসমাজ স্বাধীনতা সংগ্রামের বিজয়গাথার কাহিনি পড়ে অপার আনন্দে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবে।
সোনা রঙ বিকেলে- আহমদ মতিউর রহমান
শিশু-কিশোররা সমাজের চারপাশের নানা জিনিস সম্পর্কে জানতে চায়। তাদের সেই জানার আগ্রহ অনেকখানি মেটায় শিশুসাহিত্য। এসবের মধ্য দিয়ে সে চেনা-জানা জগৎটাকে নতুন করে বুঝতে শেখে। গল্পের অনেক চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বেড়ায়। ফলে এসবের এ মধ্য দিয়ে আপন জগৎটাকে সে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকে লেখক প্রতিটি গল্পে চরিত্রকে নির্মাণ করেছেন।
সোনাই বিবি- খোন্দকার মাহ্ফুজুল হক
সোনাই বিবি- খোন্দকার মাহ্ফুজুল হক ১৪০/- ১২০ পৃ.
সোনামণির প্রথম পাঠ- বেলায়েত হোসেন
সোনামণির প্রথম পাঠ- বেলায়েত হোসেন ১০০/- ২৮ পৃ.
সোনালী দিনের সোনার মানুষ-মাহবুবুল হক
প্রথম প্রকাশকাল : সর্বশেষ প্রকাশ : মূল্য :৩০০ পৃষ্ঠা : ১৪০
সোনালী শাহজাদা-সাজজাদ হোসাইন খান
সাজজাদ হোসাইন খান রচিত ‘সোনালী শাহজাদা’ বইটি শিশু-কিশোরদের উপযোগী একটি জীবনালেখ্য সংকলন বই। তিনি তাঁর কুশলী কলমে আকর্ষণীয় ভাষায় গল্পের আঙ্গিকে কতিপয় মহান ব্যক্তির কিছু কিছু শিক্ষামূলক ঘটনা ফুটিয়ে তুলেছেন। মহান ব্যক্তিদের জীবনের অনন্য ঘটনা শিশু-কিশোরদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম।
সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম – এ.জেড.এম. শামসুল আলম
পার্বত্য চট্টগ্রাম ও বিভিন্ন উপজাতির উপাখ্যান বোঝার ও জানার জন্য একটি সহায়ক গ্রন্থ এটি। পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়্যাল, চট্টগ্রাম অঞ্চলের কৃষি, মানবসম্পদ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, মাদ্রাসা শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচার, স্বাস্থ্যসেবা, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, উপজাতি পরিচিত, এনজিও এবং মিশনারি সেবা ইত্যাদি বিষয়সমূহ এ গ্রন্থে ফুটে উঠেছে।
স্বপ্ন ভরা মজার ছড়া- মাহমুদুল হাসান নিজামী
মাহমুদুল হাসান নিজামী শিল্পের জন্যই শিল্প সৃষ্টি করতে চাননি। প্রকৃতির সব শিল্প সৌন্দর্যকে নানা কৌণিক অবস্থান থেকে দেখতে চেয়েছেন বারবার। কবিতার শিল্পনগরে শৈলীর নির্মোহ ওজন করে দেখতে চান প্রকৃতি ও প্রণয়ের এই কবি। রক্তে তার প্রতিক্ষণ খেলে কাব্যকেলি, সৃষ্টিতে তিনি সৃজন পোকার আসনে আসীন, উপমা কুড়িয়ে তিনি কাব্যশিল্পের কাঁচামাল সংগ্রহ করেন। ‘স্বপ্ন ভরা মজার ছড়া’ বইটি তারই নির্যাস।
স্বপ্ন সফলতা ও বাস্তবতা- মুহাম্মদ আবদুল বাসেত
জীবন-জগৎ সম্পর্কিত বাস্তবধর্মী বই ‘স্বপ্ন : সফলতা ও বাস্তবতা’। বইটি তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়। স্বপ্ন দেখার সাথে স্বপ্ন বাস্তবায়নে অন্তরায় ও সফলতার চূড়ায় পৌঁছার নজিরও উপস্থাপন করেছেন। স্বপ্ন বাস্তবায়নে সময় ও কর্মপ্রচেষ্টার এক নতুন সমন্বয়ের ইঙ্গিত বহন করে এ গ্রন্থে।
স্বপ্নজয়ী শাহবাজ- মোশাররফ হোসেন খান
মোশাররফ হোসেন খানের কিশোর উপন্যাস ‘স্বপ্নজয়ী শাহবাজ’। উপন্যাসের ভাষা, বিষয়বস্তু, আঙ্গিক ও নিপুণ জাদুকরী উপস্থাপনা সবার মন কাড়বে। এর পরতে পরতে রয়েছে ছোটদের জন্য শিক্ষা, আদর্শ, নৈতিকতা, দেশ ও জাতি গঠন ও সুন্দর জীবন গড়ার উজ্জ্বল উপাদান।