সবুজ বনে সারাবেলা-আহসান হাবিব বুলবুল
সময় ছিল দুপুর- আবদুল হাই শিকদার
সাত আকাশের ছাদ-মোশাররফ হোসেন খান
দুরন্তপনার অপর নাম শৈশব। আজীবন মানুষ তার শৈশবস্মৃতি বহন করে। শৈশবে থাকে নানা মিষ্টি হাসির গল্প। সেসব গল্প শুধু দুরন্তপনার নয়, দায়িত্বেরও। গ্রামীণ পরিবারের এক অমলিন চিত্রপট ফুটে উঠেছে কবি ও শিশুসাহিত্যিক মোশাররফ হোসেন খানের রচিত ‘সাত আকাশের ছাদ’ কিশোর উপন্যাসে।
উপন্যাসের পাতার ভাঁজে লুকিয়ে আছে বন্ধুত্বের হাসি, পারিবারিক শাসনের উষ্ণতা আর নিখাদ আনন্দের রঙ। গ্রামবাংলার সহজ-সরল অথচ গভীর আবেগময় চিরায়ত মুহূর্তগুলো ফুটে উঠেছে এ বইয়ের পরতে পরতে। গ্রামের চিরসুন্দর পরিবারের রূপ ফুটে উঠেছে। পাঠক হারিয়ে যাবে ছায়াঘেরা, মমতায় মাখা শ্যামল গ্রামের স্বপ্নের পৃথিবীতে। শহরে বড় হচ্ছে এমন শিশুরা খুঁজে পাবে অজানা স্বপ্নের জগৎ আর গ্রামের শিশুরা খুঁজে পাবে নিজেদের। ছোটদের এই বইয়ে বড়রা পাবে নিজেদের হারানো শৈশব।
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি: থেকে ইতিপূর্বে মোশাররফ হোসেন খান রচিত- ‘মাটির টানে গাঁয়ের পানে’, ‘বাঁকড়া বিলের বালিহাঁস’, ‘পদ্মে ভাসা পত্র’ এবং ‘স্বপ্নজয়ী শাহবাজ’ শিরোনামে ৪টি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে। সবগুলো উপন্যাসই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
সাতটি রঙের রংধনু- হেলেনা খান
সাতটি আইনে প্রি-এমশন- মো: আব্দুল্লাহেল ওয়াফী খান (লবন)
সাধু শয়তান- মুহাম্মদ ফরিদ উদ্দিন খান
সাংস্কৃতিক বখাটেপনা- আবদুল মবিন মিয়া
সিভিল আরজী ড্রাফটিং- মোঃ আব্দুল্লাহেল ওয়াফী খান (লবন)
সিভিল পিটিশন ড্রাফটিং- মোঃ আব্দুল্লাহেল ওয়াফী খান (লবন)
সীরাতে রাহমাতুল্লিল আলামীন-সম্পাদক.আ.ই.ম. নেছার উদ্দিন
সুন্দরবনে চার গোয়েন্দা-আহমদ মতিউর রহমান
স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে চার বন্ধু বের হয়েছে ঘুরতে। আজিম, স্বরাজ, রৌদ্র ও শিপন। সবাই ঢাকার বাড্ডা, মধুবাগের ছেলে। পড়ে দুটি আলাদা স্কুলে। গোয়েন্দা কাহিনির ভক্ত সবাই। শখের গোয়েন্দা হিসেবে সবাই জানে তাদেরকে। অনেকের বিভিন্ন কাজ করে দেয় তারা। এবার গেল সুন্দরবনে। ভ্রমণের জন্য গেলেও তারা সেখানে গেলে জানতে পারে চোরা শিকারীদের কথা। চোরা শিকারীরা হরিণ, বিভিন্ন পাখি এমনকি বাঘও মেরে ফেলে চামড়া নিয়ে ব্যবসা করে। হরিণ, হরিণের মাংস, বিভিন্ন বিরল প্রজাতির পাখি ধরে নিয়ে চোরা পথে বিক্রি করে। চার গোয়েন্দা গোপনে চোরা শিকারীদের তথ্য সংগ্রহ করে। কয়েকটি অভিযানে চোরা শিকারীদের পাকড়াও করতে কোস্ট গার্ডকে সহায়তা করে। এভাবে তারা ভ্রমণের পাশাপাশি দেশের কাজেও লাগছে। তাদের মিশন হচ্ছে সত্য অনুসন্ধান করা, দেশ ও দশের ভালো করা। এই উপন্যাসে সেই কাহিনি আছে। আছে বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র সুন্দরবনের ইতিহাস ও নানা বিবরণ।