‘ওরাও মানুষ’ নাসির হেলাল-এর লেখা শিশুতোষ নাটক। নাটক এমন একটা আন্দোলন, যার মাধ্যমে আমরা আগামী দিনের এই মানুষগুলোকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম। নাটকের মাধ্যমে শিশু-কিশোরদেরকে সামাজিকভাবে সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে লেখকের এ ক্ষুদ্র প্রয়াস।
লেখক এই গ্রন্থে শিশু-কিশোরদের জীবন গঠনে, তাদের মানুষ হবার স্বপ্ন সফল করতে জ্ঞানের বিভিন্ন দিক উপস্থাপন করার মাধ্যমে শিশুদের প্রেরণা শক্তি সাহস জুগিয়েছেন। শিশুরা তাদের মেধা, দক্ষতা ও কর্মের মাধ্যমে আগামীর সমৃদ্ধ দেশ গড়তে উদ্বুদ্ধ হবে। এটি শিশু-কিশোরদের মহৎ জীবন গঠনে সহায়ক একটি গ্রন্থ।
‘রুহীর প্রথম পাঠ’ গ্রন্থটি মূলত একটি শিশুতোষ ছোটগল্প। শুধু শিশু-কিশোরেরা নয়, সকল মানুষকে এই গ্রন্থটির মাধ্যমে মুসলমানদের পবিত্র কালেমা অর্থাৎ তওহীদের শিক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের দেব-দেবী বা পূজা অর্চনা সম্পর্কে একটি ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।
কার্টুনবিষয়ক বই শিশুদের দারুণ প্রিয়। কার্টুন বইয়ের মাধ্যমে শিশুদের কাছে শিক্ষণীয় বিষয়সহ আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় দর্শন প্রভৃতি তুলে ধরতে পারি অনায়াসেই। এই উপলব্ধি থেকে প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ ও নাট্য ব্যক্তিত্ব আসকার ইবনে শাইখ রচিত ‘দেওয়ানা মদিনা’। এই বইটি রচিত হয়েছে মূলত আমাদের জনপ্রিয় লোকগাঁথা-ভিত্তিক ‘আলাল-দুলাল’ কাহিনিটি নিয়ে।
এ গ্রন্থ শিশু-কিশোরদের জন্যে লেখা রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা। রাসূলের জীবনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে কতই-না সুন্দর সুন্দর সত্য গল্প-কাহিনি। এগুলো যদি গল্পের মতো করে কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া যায় তাহলে তারা শিখবে, জানবে এবং মানুষ হবে। সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এমনই চিন্তা থেকে ‘ব্যর্থ হলো জাদুর আঘাত’ লেখার প্রচেষ্টা।
লেখক ১৯৭৭ সালে পবিত্র হজ্বব্রত সম্পাদন করেন। হজ্ব করে ফিরে আসার পর মক্কা, মদীনা ও জেদ্দার পটভূমিতে হজ্ব, তাওয়াফ ও অন্যান্য বিবরণসহ নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপকরণ নিয়ে এ গ্রন্থটি রচনা করেন। মক্কা, মদীনায় অবস্থানকালে লেখকের ছোটবোন পুত্র মালিক মুরাদ হোসেন দীপের দৃষ্টিভঙ্গিতে উপন্যাসের আমেজে ‘স্বপ্নের দেশ নবীর দেশ’ ভ্রমণকাহিনি পাঠকের সামনে তুলে ধরেছেন।
পারস্য কবি হাকিম নিজামীর কাব্য অবলম্বনে রচিত ‘সাধু-শয়তান’ কাহিনির মূল নাম ‘খায়র অশার’ তথা কল্যাণ ও অনিষ্ট। এই কাহিনির গদ্যরূপটি নেওয়া হয়েছে মেহদী আজার ইয়াজদী রচিত গদ্য কাহিনি থেকে। অত্যধিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার এসব গল্প-কাহিনির মাধ্যমে মানুষকে সৎ, সত্য ও সুন্দর পথে টেনে আনার প্রয়াস চালিয়ে গেছেন।
Reviews
There are no reviews yet.