‘পশু-পাখীর গল্প-১’ নামক গ্রন্থটিতে দশটি গল্প স্থান দিয়েছি। গল্পগুলো সমৃদ্ধ ফার্সি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয় করে কিশোর-কিশোরীদের জন্য বাছাই ও ভাষান্তর করা হয়েছে। ‘পারস্য প্রতিভা’ বলে জগৎখ্যাত লেখকরা শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যেই এসব গল্প রচনা করেছিলেন।
‘রুহীর প্রথম পাঠ’ গ্রন্থটি মূলত একটি শিশুতোষ ছোটগল্প। শুধু শিশু-কিশোরেরা নয়, সকল মানুষকে এই গ্রন্থটির মাধ্যমে মুসলমানদের পবিত্র কালেমা অর্থাৎ তওহীদের শিক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের দেব-দেবী বা পূজা অর্চনা সম্পর্কে একটি ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।
‘সুবাসিত ভোর’ শিশু-কিশোরদের উপযোগী একটি গল্পগ্রন্থ। বর্তমানে শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়ার মতো শিক্ষণীয় গ্রন্থের শূন্যতা পূরণে লেখক এগিয়ে এসেছেন। শুধু বিষয়গুলোই নয়, লেখকের ভাষা, ভঙ্গি এবং উপস্থাপনা কৌশলে রয়েছে চমৎকার নৈপুণ্য। এ গ্রন্থের প্রতিটি গল্পই শিক্ষণীয়। তিনি তাঁর প্রতিটি গল্পের বিষয়বস্তুকে সহজ, সরল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন।
কার্টুনবিষয়ক বই শিশুদের দারুণ প্রিয়। কার্টুন বইয়ের মাধ্যমে শিশুদের কাছে শিক্ষণীয় বিষয়সহ আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় দর্শন প্রভৃতি তুলে ধরতে পারি অনায়াসেই। এই উপলব্ধি থেকে প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ ও নাট্য ব্যক্তিত্ব আসকার ইবনে শাইখ রচিত ‘দেওয়ানা মদিনা’। এই বইটি রচিত হয়েছে মূলত আমাদের জনপ্রিয় লোকগাঁথা-ভিত্তিক ‘আলাল-দুলাল’ কাহিনিটি নিয়ে।
লেখক ১৯৭৭ সালে পবিত্র হজ্বব্রত সম্পাদন করেন। হজ্ব করে ফিরে আসার পর মক্কা, মদীনা ও জেদ্দার পটভূমিতে হজ্ব, তাওয়াফ ও অন্যান্য বিবরণসহ নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপকরণ নিয়ে এ গ্রন্থটি রচনা করেন। মক্কা, মদীনায় অবস্থানকালে লেখকের ছোটবোন পুত্র মালিক মুরাদ হোসেন দীপের দৃষ্টিভঙ্গিতে উপন্যাসের আমেজে ‘স্বপ্নের দেশ নবীর দেশ’ ভ্রমণকাহিনি পাঠকের সামনে তুলে ধরেছেন।
শিশু-কিশোররা সমাজের চারপাশের নানা জিনিস সম্পর্কে জানতে চায়। তাদের সেই জানার আগ্রহ অনেকখানি মেটায় শিশুসাহিত্য। এসবের মধ্য দিয়ে সে চেনা-জানা জগৎটাকে নতুন করে বুঝতে শেখে। গল্পের অনেক চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বেড়ায়। ফলে এসবের এ মধ্য দিয়ে আপন জগৎটাকে সে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকে লেখক প্রতিটি গল্পে চরিত্রকে নির্মাণ করেছেন।
Reviews
There are no reviews yet.