হরফ দিয়েই ভাষার শুরু। যারা ভাষা লিখতে ও পড়তে শিখবে হরফ তাদের জন্য। যত সহজ, সুরেলা, বৈচিত্র্যময় হবে ততই তাদের ভাষা শেখার আগ্রহ হবে স্বাভাবিক। ফলে অল্প দিনে তারা ভাষা আয়ত্ত করতে পারবে। এই উপলব্ধি থেকে বাংলা হরফকে মুক্ত করার জন্য ফররুখ আহমদ ‘হরফের ছড়া’ লিখে একটি বুনিয়াদি কাজ করেছেন।
কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
ফররুখ আহমদের সৃষ্টিসম্ভার বাংলা সাহিত্যকে আরো বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করে তোলে। বাংলা সাহিত্যে তাঁর রচনা বহুমাত্রিকতায় সুবিন্যস্ত। তাঁর রচনাবলির বৃহদাংশ এখনো অগ্রন্থিত। তাঁর অনেক রচনা এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। এই অনুভব থেকেই ‘শ্রেষ্ঠ ফররুখ’ গ্রন্থের পথচলা। এতে ফররুখ আহমদের এমন সব রচনা অন্তর্ভুক্ত হয়েছে, যা সম্পাদকের বিবেচনায় তাঁর সৃষ্টিসম্ভারের সবচেয়ে অনিন্দ্য ফসল।
Reviews
There are no reviews yet.