লেখক সর্বস্তরের মানুষের জন্য বোধগম্য ও সহজলভ্য করে কুরআন-হাদীসের আলোকে রাসূলুল্লাহ (সা.)-এর নামাজ ও জরুরী দুআ সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। নামায পড়ার নিখুঁত পদ্ধতি এবং আল্লাহর রাসূল (সা.) কীভাবে নামাজ পড়তেন, সে সম্পর্কে বইটিতে সম্যক ধারণা পাওয়া যাবে।
আদর্শ সমাজ বিনির্মাণে সমাজে নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। যে দেশের শতকরা পঁচাত্তর ভাগের অধিক মানুষ রমজানের রোজা রাখে, নিয়মিত নামাজ পড়ে, সে দেশ সত্যিকার অর্থেই একটি ঐশ্বর্যশালী দেশ। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। এ গ্রন্থের পরতে পরতে সমাজ বিনির্মাণে নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামায ও যাকাত। মহানবী (সা.)-এর প্রদর্শিত পন্থায় নামায আদায়ের নিয়মকানুনসহ প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, যাকাত ও উশরের খাত, নিসাব ও আদায় করার পদ্ধতি এবং বিধিবিধান সম্পর্কে জ্ঞানার্জন ও আমলে জিন্দেগীর পরিবর্তন সাধনই এ গ্রন্থের লক্ষ্য।
কিয়ামতের পূর্ববর্তী আলামত, কিয়ামত, হাশর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ের ওপর পাঠক চাহিদার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এ গ্রন্থটি রচনা করেছেন। দুনিয়ায় আমাদের একটি বড় কর্তব্য হলো মানুষের কল্যাণের জন্য কাজ করা এবং আখিরাতের পাথেয় সংগ্রহ করা। কিন্তু আমরা এ ব্যাপারে সম্পূর্ণ বেখবর ও উদাসীন। এ উদাসীনতা দূর করার নিমিত্তে এ গ্রন্থের সূচনা।
ডা. জাকির নায়েক রচিত ‘দ্য কুরআন অ্যান্ড সাইন্স’-এর বাংলা অনুবাদ ‘কুরআন এবং আধুনিক বিজ্ঞান’। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় পরিন্ডলে মহাগ্রন্থ আল-কুরআনেরই বিস্ময়কর আলোকচ্ছটার বিচ্ছুরণ ঘটাবে এ গ্রন্থের শিক্ষা থেকে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পাঠকসমাজের বুদ্ধিবৃত্তিক খোরাকের প্রয়োজনে এ গ্রন্থটি অনুবাদ করা হয়েছে।
গ্রন্থে কুরআন ও হাদীসে বর্ণিত আল্লাহর নিয়ামাতের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা এবং এ থেকে ফজিলত লাভের প্রমাণভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। কুরআনের মর্ম উপলব্ধি এবং জান্নাতমুখী পথচলায় এবং জাহান্নামের পথ পরিহারের ক্ষেত্রে গ্রন্থটি নির্ভরযোগ্য গাইড হিসেবে বিবেচিত হবে এবং দুনিয়ার শান্তি ও আখেরাতের চিরস্থায়ী কল্যাণপ্রত্যাশী পাঠককে কুরআন ও হাদীসচর্চায় অধিকতর উৎসাহিত করবে।
মানুষের অতি মূল্যবান সম্পদ হলো চরিত্র। চরিত্র সংশোধনে উদ্যোক্তার অভাব। লেখক এ গ্রন্থে চরিত্র গঠনের জন্য সমাজের ভ‚মিকা কীভাবে কার্যকর করা প্রয়োজন তা তুলে ধরার চেষ্টা করেছেন। কুরআন, হাদীস ও নামাজের মাধ্যমে চরিত্র গঠনের জন্য চমৎকার উপকরণ এ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
এ গ্রন্থে কুরআন-হাদীসের আলোকে পরিবার ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর গড়ে তোলার জন্য মানুষকে দুনিয়ার জীবনযাপন ও জান্নাতমুখী আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মাতা-পিতা ও সন্তানের দ্বীনি জিন্দেগীর নানা দিকের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব সম্পর্কে সুবিন্যস্তভাবে অবগত করা হয়েছে।
Reviews
There are no reviews yet.