ইবনে কাছীর (রহ.) ছিলেন একজন মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও ইতিহাসবিদ । তাঁর পুরো নাম আবুল ফিদা হাফিয ইমাদ উদ্দীন ইসমাঈল ইবন আবু হাফস উমার ইবনে কাছীর ইবনে দিয়া আল-কুরায়শী আল-বুসরী আশ-শাফিঈ (রহ.)। তিনি বহু গ্রন্থ প্রণেতা। তাঁর রচিত তাফসীরের জন্য তিনি অধিক প্রসিদ্ধ । আল্লামা ইবনে কাছীর (রহ.) কর্তৃক আল-কুরআনের ব্যাখ্যামূলক গ্রন্থ হিসেবে লিখিত ‘তাফসীর আল-কুরআনিল আজীম’ গ্রন্থটিই মুসলিম বিশ্বে ‘তাফসীর ইবনে কাছীর’ নামে বহুল পরিচিত। এটি বিশ্বের মুসলমানদের নিকট বিশেষভাবে সমাদৃত তাফসীর । এই তাফসীরকে প্রামাণ্য হিসেবে ধরা হয় । বর্তমানে এই তাফসীর গ্রন্থটি বিশ্বের একাধিক ভাষায় অনূদিত হয়েছে; যার মধ্যে বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দি প্রধান । বাংলায় মূল গ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে, যা অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মরহুম অধ্যাপক আখতার ফারূক ।
পরবর্তীতে সৌদি আরব-এর বাদশাহ আবদুল আযীয ইউনিভার্সিটির তাফসীর, শরীয়াহ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আলী আস-সাবূনী উক্ত গ্রন্থটির একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রণয়ন করেন । তিনি উক্ত সংস্করণের ভূমিকায় লিখেছেন, “প্রকাশ থাকে যে, তাফসীর গ্রন্থটি সংক্ষিপ্ত করার অর্থ এই নয় যে, আমরা এর কিছু অংশ অবহেলা করে বাদ দিয়েছি । বরং এর কিছু অংশ বিলোপ করলেও আমরা যা করেছি তা শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয়াবলী, যেমন একই বর্ণনার পুনরুল্লেখ, সনদসূত্র সংক্রান্ত দীর্ঘ আলোচনা, দুর্বল বর্নণা এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দেয়া ছাড়াস আর কিছুই নয়। তাফসীরের প্রাণ আগে যেমন ছিল. এখনো শুভ্র উজ্জ্বল পোষাকে দাগহীন সৌন্দর্যে তেমনই আছে।
“কুরআন নাযিলের উদ্দেশ্য মুমিনের দায়িত্ব তিলাওয়াতের সঠিক পদ্ধতি-অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন” has been added to your cart. View cart
-30%
Previous product
Back to products
কুরআন ও সুন্নাহর আলোকে সফলতার মানদণ্ড-ইদ্রিস আলী
৳ 280 Original price was: ৳ 280.৳ 168Current price is: ৳ 168.
Next product
কোয়ান্টাম মেথড একটি বাতিল মতবাদ-অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন
৳ 500 Original price was: ৳ 500.৳ 350Current price is: ৳ 350.
তাফসীর ইবনে কাছীর ২য় খন্ড-অনুবাদ মাওলানা মুহাম্মদ মূসা
৳ 960 Original price was: ৳ 960.৳ 670Current price is: ৳ 670.
প্রথম প্রকাশ : নভেম্বর ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৫৬৮
মূল্য: ৯৬০
Category: ধর্মীয় গ্রন্থ
Description
Reviews (0)
Be the first to review “তাফসীর ইবনে কাছীর ২য় খন্ড-অনুবাদ মাওলানা মুহাম্মদ মূসা” Cancel reply
Shipping & Delivery
[html_block id="242"]
Related products
পিতা-মাতা ও সন্তান- অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
এ গ্রন্থে কুরআন-হাদীসের আলোকে পরিবার ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর গড়ে তোলার জন্য মানুষকে দুনিয়ার জীবনযাপন ও জান্নাতমুখী আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মাতা-পিতা ও সন্তানের দ্বীনি জিন্দেগীর নানা দিকের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব সম্পর্কে সুবিন্যস্তভাবে অবগত করা হয়েছে।
The Creed of Islam- Abul Hashim
The Creed of Islam- Abul Hashim 150/- 184 c….
ক্রীতদাস থেকে সাহাবী- এ.জেড.এম. শামসুল আলম
ক্রীতদাস সাহাবীরা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর কত প্রিয় ছিলেন, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে এই গ্রন্থে। মহানবীর কয়েকজন মুক্ত দাসদাসী সাহাবীর বাস্তব কাহিনি উল্লেখ করা হলো, যা অলৌকিক কাহিনিকে হার মানায়। বর্তমান কালের সঠিক অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে রাসূল (সা.)-এর সাহাবীদের জীবনকাহিনি চর্চা যত বেশি হয়, ততই আমাদের জন্যে কল্যাণকর।
চরিত্র গঠনে নামাজের ভূমিকা- ইঞ্জিনিয়ার ফিরোজ আহমাদ
মানুষের অতি মূল্যবান সম্পদ হলো চরিত্র। চরিত্র সংশোধনে উদ্যোক্তার অভাব। লেখক এ গ্রন্থে চরিত্র গঠনের জন্য সমাজের ভ‚মিকা কীভাবে কার্যকর করা প্রয়োজন তা তুলে ধরার চেষ্টা করেছেন। কুরআন, হাদীস ও নামাজের মাধ্যমে চরিত্র গঠনের জন্য চমৎকার উপকরণ এ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
রমযানের শিক্ষা ও মুমিন জীবন-আমিনুল ইসলাম সম্পাদনা আব্দুল মান্নান তালিব, মাওলানা শামাউন আলী
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
রাসূলুল্লাহর (স.) নামায ও জরুরী দু’আ – প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা
লেখক সর্বস্তরের মানুষের জন্য বোধগম্য ও সহজলভ্য করে কুরআন-হাদীসের আলোকে রাসূলুল্লাহ (সা.)-এর নামাজ ও জরুরী দুআ সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। নামায পড়ার নিখুঁত পদ্ধতি এবং আল্লাহর রাসূল (সা.) কীভাবে নামাজ পড়তেন, সে সম্পর্কে বইটিতে সম্যক ধারণা পাওয়া যাবে।
কুরআন নাযিলের উদ্দেশ্য মুমিনের দায়িত্ব তিলাওয়াতের সঠিক পদ্ধতি-অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
কুরআন পড়া, কুরআন বুঝা, কুরআন নিয়ে গবেসনা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি বিশ্ব মুসলিমের দৃষ্টি আকষর্ণ করা উদ্দেশ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক,গবেষক, মিডিয়া ব্যক্তিত্ত্ব, সাহিত্যিক ও বহু গ্রন্থপ্রনেতা অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন ‘কুরআন নাযিলে উদ্দেশ্য , মুমিনের দায়িত্ব ও তিলাওয়াতের সঠিক পদ্ধতি’ শীর্ষক গ্রন্থটি প্রণয়ন করেছেন। কারণ শুধু ছোয়াবের আশায় কুরআন তিলাওয়াত করার মধ্যে আমাদের ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তি নেই; আমাদের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে কুরআন বুঝে বুঝে পড়া ও কুরআনের নির্দেশিত পথে চলার মধ্যে। মুমিনদের অধ্যায়নে, অনুধাবনে-অনুসরনে ও জাতীয় পুনর্জাগরণে উদ্বুদ্ধ করাই লেখকের গ্রণ্থ রচনার মূল লক্ষ্য।
রমযানের শিক্ষা ও মুমিন জীবন- গ্রন্থনা : আমিনুল ইসলাম
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

Reviews
There are no reviews yet.