ফররুখ আহমদ বাংলা সাহিত্যের এক মৌলিক প্রতিভাধর কবি। ফররুখ আহমদের এযাবৎকাল প্রকাশিত শিশু-কিশোরদের জন্য লেখা সব কটি গ্রন্থেই উপরোক্ত অভিমতের যথার্থতা মেলে। বিশেষত ‘ছড়ার আসর’-কে বলা চলে এ ধারার পরিণত ফসল। প্রসঙ্গত বলা প্রয়োজন ‘ছড়ার আসর’ গ্রন্থটি স্বতন্ত্র গ্রন্থের মর্যাদা রাখে। ছন্দ ও মাত্রার নৈপুণ্যময় ব্যবহারে তিনি এ গ্রন্থটি শিশু-
হরফ দিয়েই ভাষার শুরু। যারা ভাষা লিখতে ও পড়তে শিখবে হরফ তাদের জন্য। যত সহজ, সুরেলা, বৈচিত্র্যময় হবে ততই তাদের ভাষা শেখার আগ্রহ হবে স্বাভাবিক। ফলে অল্প দিনে তারা ভাষা আয়ত্ত করতে পারবে। এই উপলব্ধি থেকে বাংলা হরফকে মুক্ত করার জন্য ফররুখ আহমদ ‘হরফের ছড়া’ লিখে একটি বুনিয়াদি কাজ করেছেন।
স্বদেশপ্রেম শুধু বিমূর্ত একটি আদর্শই নয়, এটি স্বদেশকল্যাণের প্রদীপ্ত প্রত্যয়ও বটে। আমরা জানি শিশুরাই আগামীর আশার প্রতীক। শিশুদের সঠিকভাবে গড়ে তোলার উপর অনাগত দিনগুলোর সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। তাদেরকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব সকলের। আর সে বিবেচনাবোধ থেকে কবি নূরুল হক শিশু-কিশোরদের জন্য দরদ দিয়ে লিখেছেন ‘এ দেশ আমার লাল সবুজে আঁকা’।
এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
কবি আল মুজাহিদী ‘নীলিম নীলিমা’ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোরদের চোখে পৃথিবীর বর্ণ বিভা মোড়ানো স্বপ্ন বুনে দিতে পারেন। তার প্রতিটি ছড়ার পরতে পরতে সেই আহবান নিহিত। এ গ্রন্থে তার হাতের জাদু স্পর্শ লেগে আছে। এই অসামান্য সংকলনটি ছোটদের হাসি, খুশি, চপলতা, সরলতা, আনন্দের উৎস-আকর। এ যেন শিশুদের হৃদয়ের গলে পড়া ঝরনাধারা।রদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন।
Reviews
There are no reviews yet.