মাখরাজ খান অনূদিত বিভিন্ন দেশের ১১টি বিখ্যাত ছোটগল্পের সন্নিবেশ ‘ভিনদেশি গল্প’। বিশ্বসাহিত্যের সাথে পাঠকের যোগসূত্র স্থাপনে ও বিভিন্ন দেশের জীবনবোধের সাথে পরিচিত করতে ‘ভিনদেশি গল্প’ পাঠকদের তৃপ্তি দেবে। প্রতিটি গল্পের অনুবাদ সরস, শিল্পমন্ডিত ও মুন্সিয়ানার ছাপ দৃশ্যমান।
জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ রচিত ‘নতুন সূর্য’ গ্রন্থের গল্পগুলো পঞ্চাশের দশকে সিলেট অঞ্চলের আবহে চিত্রায়িত হয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে ব্যথিত মানুষের জীবন ও শৈল্পিক চিত্র ফুটে উঠেছে গল্পের পরতে পরতে। কাহিনিগুলোও বাস্তব জীবনকে উপলব্ধি করার গভীরতম মনন।
গল্পগুলোতে জীবনের নানাভঙ্গিমা আছে, আছে নানান ব্যঞ্জনা। হতাশার সমুদ্রে ডুবতে ডুবতে নীল আসমানের নবচন্দ্রের হাতছানিও এঁকেছেন। প্রতিটি লেখার মধ্যে জীবনের লক্ষ্য, সুর ও লাবণ্যকে স্পর্শ করা যায়। জীবনে বাস্তবতার মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহের ছায়াপাত আছে। আবার আলোকে অন্ধকারে নিয়ে যাননি।
“চাঁদের হাসিতে কান্না ঝরে' শরীফ আবদুল গোফরান-এর শিশু-কিশোর উপযোগী গল্পগ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোতে যেমনি দেশ, মাটি ও মানুষের কথা ফুটে উঠেছে, তেমনি বিষয় বৈচিত্রকে তিনি স্বতন্ত্রভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাঁর লেখা সাবলীল ও গতিময়। তাঁর প্রতিটি গল্পের কাঠামো, কাহিনী বিন্যাস, গল্পের রস ও বৈশিষ্ট্য স্পষ্টত: জলে উঠা দ্যুতি । যে কাউকে সহজেই মুগ্ধ করার ঢঙও তাঁর লেখায় স্পষ্ট । দেশপ্রেম, মানবতাবোধ ও সত্য-ন্যায়ের শিক্ষায় উদ্ভুদ্ধ শিশু-কিশোরদের আলোকিত মানুষ গড়ার প্রয়াস নিহিত রয়েছে তাঁর গল্পের পরতে পরতে।
এই গ্রন্থে আলোচিত সমালোচিত সমস্যাগুলি আপাতদৃষ্টিতে সাময়িক মনে হলেও সমস্যাগুলি বহুযুগ ধরে চলে আসছে এবং মানুষের দুঃখ দুর্দশার কারণ হওয়ায় এগুলো জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রবন্ধগুলিতে আমাদের দেশের মানুষের মেধা ও মননশীলতার দৈন্যতা এবং মানসিক বিভ্রান্তির প্রবণতাকে জনসমক্ষে তুলে ধরা হয়েছে। সমসাময়িক সমস্যার কথা বলতে গিয়ে লেখক তাঁর অপূর্ব রচনাশৈলীর মাধ্যমে দেশবাসীর মন-মানসিকতার চমৎকার বিশ্লেষণ করেছেন।
অবিভক্ত বাংলার অবিসাংবাদিত নেতা আবুল কাশেম ফজলুল হক যিনি শেরে বাংলা এ কে ফজলুল হক নামেই পরিচিত। ছোটবেলা থেকেই তিনি অসামান্য মেধাবী ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। তিনি ছিলেন পূর্ব পাকিস্থানের মুখ্যমন্ত্রী, পাকিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্থানের গভর্নর। তিনি সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপোষহীন ন্যায়নীতি, অসামান্য বাকপটুতা আর সাহসীকতার কারণে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন শেরে বাংলা (বাংলার বাঘ) নামে। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছিলেন।
‘ছড়া পড়ি জীবন গড়ি’ কবি মাহমুদুল হাসান নিজামীর নীতিকথার ছড়াগ্রন্থ। তিনি শিশু-কিশোরদের জন্য আদেশ, উপদেশ ও শিক্ষণীয় বিষয়সমূহ ছন্দ, উপমা ও নান্দনিক অন্ত্যমিলের মাধ্যমে প্রতিটি ছড়ার পরতে পরতে ফুটিয়ে তুলেছেন। শিশুদের আচার-ব্যবহার, পোশাক সংস্কৃতি, খাদ্যাভ্যাস, স্বভাব-চরিত্র, ভালো ও মন্দ কাজের পরিণাম ইত্যাদি বিষয়গুলো এ গ্রন্থে নিহিত আছে।
অমর কথাসাহিত্যিক শাহেদ আলীর অনবদ্য সব গল্পের সংকলন ‘শ্রেষ্ঠ গল্প। শাহেদ আলীর গল্প আমাদের সমাজ ও বাস্তব জীবনের উপলব্ধির ব্যাপকতা ও বৈচিত্র্যে বাংলা সাহিত্যে অতুলনীয় এবং আন্তর্জাতিক মানের লক্ষণ-চিহ্নিত। জীবনরসিক এই শিল্পীর জীবনে বহিরঙ্গ যে অন্তর্গত সত্যের দীপ্তিতে ও রহস্যে উদ্ভাসিত সেই দীপ্তি ও রহস্যের সন্ধানী তাঁর একেকটি গল্প।
Reviews
There are no reviews yet.