নিঃসঙ্গ পথিক- বাপ্পা আজিজুল
আবু যার গিফারী (রা.) দস্যু র্সদার থেকে পরবর্তিতে সোনার মানুষ। রাসূল (সা.)-এর সান্নিধ্যে নিজেকে পরিনিত করেছিলেন নিরেট খাটি এক হীরার খন্ড। পরবর্তীকালে তার সৌরভে সুশোভিত হয়েছিল মক্কা থেকে সিরিয়া সীমান্ত, মদিনা থেকে রাবযার মরু প্রান্তর। আবু যার গিফারীর সৌরভে বাংলা সাহিত্যের পাঠকদের মোহিত করতে লেখকের অনবদ্য রচনা নিঃসঙ্গ পথিক।
নীল গালিচার স্বপ্ন- মনসুর আজিজ
নীল গালিচার স্বপ্ন’ গ্রন্থে কবি মনসুর আজিজ গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির রূপ-লাবণ্য ফুটিয়ে তুলেছেন। কিশোরদের কাছে এ গ্রন্থের আবেদন আরো বেশি হৃদয়গ্রাহী। গ্রামের রূপসৌন্দর্য দেখে দেখে প্রকৃতির সাথে নিবিড়ভাবে কেটে যাওয়া শৈশব-কৈশোরের ছন্দময় গতি লক্ষণীয়। ছেলেবেলার দুরন্তপনার মাঝে প্রকৃতির কাছ থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এ গ্রন্থে নিহিত।
নীলিম নীলিমা-আল মুজাহিদী
কবি আল মুজাহিদী ‘নীলিম নীলিমা’ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোরদের চোখে পৃথিবীর বর্ণ বিভা মোড়ানো স্বপ্ন বুনে দিতে পারেন। তার প্রতিটি ছড়ার পরতে পরতে সেই আহবান নিহিত। এ গ্রন্থে তার হাতের জাদু স্পর্শ লেগে আছে। এই অসামান্য সংকলনটি ছোটদের হাসি, খুশি, চপলতা, সরলতা, আনন্দের উৎস-আকর। এ যেন শিশুদের হৃদয়ের গলে পড়া ঝরনাধারা।রদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন।
নুর নবী এয়াকুব আলী
নূরনবী’ গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা.)-এর কিশোর পাঠ্য জীবনী। শিশু-কিশোরদের উপযোগী জীবনকথার রচনা এই বইটিতে প্রকাশ পেয়েছে। মহানবীকে একজন নিখুঁত মানুষ হিসেবে কল্পনা করে অর্থাৎ শিশু-কিশোরদের মধ্যে ঠিক ঐ রকম মহৎ মানুষ হবার স্বপ্ন জাগিয়ে দিয়ে এয়াকুব আলী চৌধুরী রচনা করেছেন ‘নূরনবী’ গ্রন্থটি। এতে যেকোনো শিশু-কিশোরকে মহানবীর আদর্শে গড়ে উঠতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।
নেলসন ম্যান্ডেলা : কালো মানুষের সাদা মন- মাহবুবুল মাওলা রিপন
প্রথম প্রকাশ : ফেব্রয়ারি ২০২৪ পৃষ্টা :১২০ মূল্য : ২৪০ নেলসন ম্যান্ডেলা : কালো মানুষের সাদা মন- মাহবুবুল মাওলা রিপন
নৈতিকতা ও নান্দনিকতা- আল মুজাহিদী
'নৈতিকতা ও নান্দনিকতা’ আল মুজাহিদীর প্রবন্ধগ্রন্থ। এ গ্রন্থে আমাদের জীবনের উদ্যানের মানব মুকুল সঞ্চায়ন করার এক ইতিবাচক প্রয়াস লক্ষণীয়। এখানে লেখকের শিল্পবোধ ও রুচির সমন্বয় সাধনে ‘শৈল্পিক নিরিখটি’ বিশেষভাবে বিবেচিত হয়েছে। নির্মাণশৈলীর দিক থেকেও লেখক বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিবর্তন ধারায় এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।
পঙ্কিলতার অবগাহন-ইকতেদার আহমেদ
মহান আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব ‘আশরাফুল মাখলুকাত' হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। ব্যক্তিত্ব, যোগ্যতা, বিবেক-বুদ্ধি ও বোধ-বিচারের ক্ষমতা দিয়েছেন। ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা যাচাই করার ক্ষমতা দিয়েছেন । যা অন্য কোন প্রাণীর মধ্যে এ বিষয়গুলো দেননি। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েও ক্রোধ, মোহ, হিংসা, বিদ্বেষ এবং লোভের পাল্লায় পড়ে ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা, সুন্দর- অসুন্দর ও কল্যাণ-অকল্যাণ ইত্যাদি বিশেষসমূহ বিবেচনা করার ক্ষেত্রে বিবেক বিবর্জিত হয়ে পড়ে। অপরাধ, অপকর্ম ও দুর্নীতিতে নিজেকে নিমজ্জিত করে; যা সততা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা ও নীতিজ্ঞানের আদর্শে পদস্খলন ঘটে। তখন মানুষ সবকিছু ভুলে বেপোরোয়া অপকর্মে নিজেকে নিমগ্ন করেন। একজন মানুষকে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুশাসন যতটুকু অন্যায় ও পাপাচার থেকে বিরত রাখতে পারে, একটি দেশের আইন-বিচারব্যবস্থা কখনো তারচেয়ে অধিক অবদান রাখতে পারে না।
বিশিষ্ট আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, সমাজচিন্তাবিদ ও সাবেক জজ ইকতেদার আহমেদ ‘পঙ্কিলতার অবগাহন' গ্রন্থে সমাজের এ সকল নানা অসঙ্গতি গুলো আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি এ সকল বিষয় থেকে মানুষ নিজেকে পুতপবিত্র করে পরিশুদ্ধ জীবনের মাধ্যমে ইহকাল এবং পরকালের প্রশান্তি লাভ করতে পারে তা তিনি এ গ্রন্থে বিষদভাবে আলোকপাত করেছেন। লেখক আরো দেখিয়েছেন যারা সত্য ও ন্যায়ের প্রতি অনুরক্ত তারাই কষ্টসাধ্য জীবন-যাপন করলেও ইহজগতে সুখ-শান্তির ছায়াতলে থাকেন এবং পরকালীন জীবন কল্যাণকর, মঙ্গলময় ও সুখকর হয়; এ বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন।
পড়া আর ছড়া- সাইয়েদ আতেক
পড়া আর ছড়া- সাইয়েদ আতেক ৩৫/- ৩২ পৃ.
পথ ও পাথেয়- এস এম রুহুল আমীন
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান ও কালজয়ী শাশ্বত আদর্শের নাম। এর ব্যাপ্তি মানুষের জীবনের প্রতিটি অংশে। আর সে সমস্ত অংশজুড়ে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের উৎস বিশাল সমুদ্রসমেত পবিত্র কুরআন-সুন্নাহর মধ্যে। এ সব দিক বিবেচনা করেই নির্বাচিত কুরআন-হাদীসের ‘পথ ও পাথেয়’রচিত হয়েছে।
পদ্ম সরোবর- শাহ্ মোস্তফা আনোয়ার
পদ্ম সরোবর- শাহ্ মোস্তফা আনোয়ার ১৪০/- ৪৮ পৃ
পবিত্র আল-কুরআনের দু’আ- মো. আব্দুর রহীম খান
পবিত্র আল কুরআনে মানব জীবনের দুনিয়া-আখিরাতের সকল দিকের সফলতার জন্য চূড়ান্ত ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করা হয়েছে। যুগে যুগে প্রেরিত নবী-রাসূল ও তাঁদের সহযোগীরা যেভাবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছেন, সেসব প্রার্থনা ও দুআ মহাগ্রন্থ আল-কুরআনে সংরক্ষিত রয়েছে, তা পাঠকের সামনে তুলে ধরা হলো।
পশু-পাখীর গল্প-১- মুহাম্মদ ফরিদ উদ্দিন খান
‘পশু-পাখীর গল্প-১’ নামক গ্রন্থটিতে দশটি গল্প স্থান দিয়েছি। গল্পগুলো সমৃদ্ধ ফার্সি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয় করে কিশোর-কিশোরীদের জন্য বাছাই ও ভাষান্তর করা হয়েছে। ‘পারস্য প্রতিভা’ বলে জগৎখ্যাত লেখকরা শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যেই এসব গল্প রচনা করেছিলেন।