এক হাতে যদি চাদ এনে দেও-শহীদ সিরাজী
লেখক শহীদ সিরাজী আল্লাহর রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা নিয়ে সুন্দর সুন্দর গল্প তৈরি করে উপস্থাপন করেছেন। যা আজকের সমাজের অবক্ষয় আক্রান্ত শিশু-কিশোরেরা নিজেদেরকে নৈতিক মানে বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে তাদের মনে ও প্রাণে। এমনই চিন্তা থেকেই ‘এক হাতে যদি চাঁদ এনে দাও’ রচনা করেছেন।
ওরাও মানুষ- নাসির হেলাল
‘ওরাও মানুষ’ নাসির হেলাল-এর লেখা শিশুতোষ নাটক। নাটক এমন একটা আন্দোলন, যার মাধ্যমে আমরা আগামী দিনের এই মানুষগুলোকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম। নাটকের মাধ্যমে শিশু-কিশোরদেরকে সামাজিকভাবে সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে লেখকের এ ক্ষুদ্র প্রয়াস।
ককেশাসের মহানায়ক ইমাম শামিল- শাহেদ আলী অনূদিত
আধ্যাত্মিক সিলসিলায় নিবেদিত অনুসারীরা কীভাবে জীবনবাজি রাখে তার ঐতিহাসিক দলিল এই বই। রুহানী সিলসিলায় দীক্ষিত ইমাম শামিল জারতন্ত্রের বিরুদ্ধে চেচনিয়া এবং দাগিস্তানের নিপীড়িত মুসলমানদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁর রক্তঝরা সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে এই বইয়ের পাতায় পাতায়।
কাছিম উড়ে আকাশে- আবুল ফজল শামসুজ্জামান
কাছিম উড়ে আকাশে- আবুল ফজল শামসুজ্জামান ১৫/- ১৬ পৃ.
কার্টুনের কথা- ইব্রাহীম মন্ডল
বর্তমান সময়ে পত্রপত্রিকায় কার্টুন বেশ প্রাধান্য সহকারে স্থান পাচ্ছে। মূলত ইংরেজদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা দিয়ে কার্টুনের যাত্রা শুরু হয়েছিল। এই গ্রন্থের লেখক কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডল এই ভূখন্ডের কার্টুন চর্চার সেই ইতিহাসটিকে তুলে ধরার চেষ্টা করেছেন।
কিউব কবিতা ও অন্য চাঁদ- হাসান আলীম
প্রথম প্রকাশকাল : সর্বশেষ প্রকাশ : মূল্য : পৃষ্ঠা :
কিয়ামত হাশর জান্নাত জাহান্নাম- অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
কিয়ামতের পূর্ববর্তী আলামত, কিয়ামত, হাশর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ের ওপর পাঠক চাহিদার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এ গ্রন্থটি রচনা করেছেন। দুনিয়ায় আমাদের একটি বড় কর্তব্য হলো মানুষের কল্যাণের জন্য কাজ করা এবং আখিরাতের পাথেয় সংগ্রহ করা। কিন্তু আমরা এ ব্যাপারে সম্পূর্ণ বেখবর ও উদাসীন। এ উদাসীনতা দূর করার নিমিত্তে এ গ্রন্থের সূচনা।
কিশোর কলি- হাসান আলীম
কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
কুয়াশা ঢাকা ভোর- আনোয়ার বিন এ. খালেক
কুয়াশা ঢাকা ভোর- আনোয়ার বিন এ. খালেক ১৮০/- ১২৬ পৃ.
কুরআন এবং আধুনিক বিজ্ঞান- ভাষান্তর : খোন্দকার হাবীবুর রহমান
ডা. জাকির নায়েক রচিত ‘দ্য কুরআন অ্যান্ড সাইন্স’-এর বাংলা অনুবাদ ‘কুরআন এবং আধুনিক বিজ্ঞান’। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় পরিন্ডলে মহাগ্রন্থ আল-কুরআনেরই বিস্ময়কর আলোকচ্ছটার বিচ্ছুরণ ঘটাবে এ গ্রন্থের শিক্ষা থেকে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের পাঠকসমাজের বুদ্ধিবৃত্তিক খোরাকের প্রয়োজনে এ গ্রন্থটি অনুবাদ করা হয়েছে।
কুরআন ও সুন্নাহর আলোকে সফলতার মানদণ্ড-ইদ্রিস আলী
প্রথম প্রকাশ:অক্টোবর ২০২৫ পৃষ্ঠা:১৬০ মূল্য:২৮০
কুরআন নাযিলের উদ্দেশ্য মুমিনের দায়িত্ব তিলাওয়াতের সঠিক পদ্ধতি-অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
কুরআন পড়া, কুরআন বুঝা, কুরআন নিয়ে গবেসনা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি বিশ্ব মুসলিমের দৃষ্টি আকষর্ণ করা উদ্দেশ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক,গবেষক, মিডিয়া ব্যক্তিত্ত্ব, সাহিত্যিক ও বহু গ্রন্থপ্রনেতা অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন ‘কুরআন নাযিলে উদ্দেশ্য , মুমিনের দায়িত্ব ও তিলাওয়াতের সঠিক পদ্ধতি’ শীর্ষক গ্রন্থটি প্রণয়ন করেছেন। কারণ শুধু ছোয়াবের আশায় কুরআন তিলাওয়াত করার মধ্যে আমাদের ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তি নেই; আমাদের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে কুরআন বুঝে বুঝে পড়া ও কুরআনের নির্দেশিত পথে চলার মধ্যে। মুমিনদের অধ্যায়নে, অনুধাবনে-অনুসরনে ও জাতীয় পুনর্জাগরণে উদ্বুদ্ধ করাই লেখকের গ্রণ্থ রচনার মূল লক্ষ্য।