জগুন আলী ও করোনা ভাইরাস খোন্দকার মাহ্ফুজুল হক
“ভেলায় চড়ে সারাবেলা- মনসুর আজিজ ” has been added to your cart. View cart
-50%
Previous product
Back to products
আংগুরের রানী -ড. কামরুল হাসান
৳ 200 Original price was: ৳ 200.৳ 120Current price is: ৳ 120.
Next product
ছোটদের মহানবী (সা.)- এ. জেড. এম. শামসুল আলম
৳ 120 Original price was: ৳ 120.৳ 72Current price is: ৳ 72.
জগুন আলী ও করোনা ভাইরাস খোন্দকার মাহ্ফুজুল হক
৳ 160 Original price was: ৳ 160.৳ 80Current price is: ৳ 80.
Categories: কিশোর উপন্যাস, নতুন বই
Reviews (0)
Be the first to review “জগুন আলী ও করোনা ভাইরাস খোন্দকার মাহ্ফুজুল হক” Cancel reply
Shipping & Delivery
[html_block id="242"]
Related products
আগুনের ফুলকি-নাজিব ওয়াদুদ
নাজিব ওয়াদুদ রচিত ‘আগুনের ফুলকি' একটি সামাজিক উপন্যাস। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই, গ্রামীণ কুটিলতা, জলিল ও রাবেয়া এবং রফিক ও সালেহার প্রেম, গফুর মণ্ডলের নতুন মানুষে রূপান্তরণ, সর্বোপরি পঙ্গু মেয়ে রাবেয়ার দুঃসাহস ও উদ্যোগী ভূমিকার মধ্যে দিয়ে গড়ে উঠেছে সত্য ও মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের রূপায়ণ এই নাতিদীর্ঘ আখ্যান । গতিশীল ও উপভোগ্য ভাষার কারণে এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় এই উপন্যাসটি।
মাটির টানে গাঁয়ের পানে- মোশাররফ হোসেন খান
‘মাটির টানে গাঁয়ের পানে’ মোশাররফ হোসেন খান রচিত কিশোর উপন্যাস। কিশোর উপযোগী সুখপাঠ্য ভাষাশৈলী অত্যন্ত নান্দনিকভাবে ফুটে উঠেছে। ভাষা যেমন সরল, সহজ ও সাবলীল তেমনই রয়েছে শিক্ষণীয় বিষয়। একজন কিশোরের দুরন্তপনার ভাঁজে ভাঁজে কাদা মাটির সোদা গন্ধে প্রকৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নিহিত।
ভেলায় চড়ে সারাবেলা- মনসুর আজিজ
বন্যার পটভূমিতে রচিত এই উপন্যাসে লেখক দেখিয়েছেন জাবির তার বন্ধুদের সাথে নিয়ে কীভাবে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ে। রিলিফ ক্যাম্পে মেম্বারদের নানা বাধাবিপত্তি ডিঙিয়ে বুদ্ধিমত্তার সাথে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করতে জাবিররা কীভাবে ভূমিকা পালন করেছে। মা-বাবার ভালোবাসা, শিক্ষকদের উপদেশ আর বন্ধুদের সাথে নিবিড় বন্ধনে কীভাবে একটি চমৎকার সামাজিক সম্পর্ক গড়ে তোলা যায়, তার চিত্র ফুটে উঠেছে ‘ভেলায় চড়ে সারাবেলায়’।
জ্ঞানী রাজা সুলাইমান-ড.কামরুল হাসান
বিখ্যাত মিশরীয় নাট্যকার তাওফীক আল-হাকীম আরবি নাট্যজগতের এক কিংবদন্তী। বিশ্বসাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। আধুনিক আরবি নাট্য সাহিত্যের অন্যতম পথিকৃত তাওফীক আল-হাকীম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আরবী সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি অনন্য সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে বাংলা ভাষায় তাঁর ডজনের অধিক নাটক অনূদিত হয়েছে। বাংলাদেশে তাঁর একাধিক নাটক মঞ্চস্থও হয়েছে। প্রফেসর ড. কামরুল হাসান অনূদিত 'জ্ঞানী রাজা সুলাইমান' নাটকটিও মঞ্চস্থ হবার দাবি রাখে। পশ্চিমারা সলোমন বলে যাকে চিনে সেই জ্ঞানী রাজা ও নবি সুলাইমানকে সমাজে পরিচিত করতে এ নাটকের অবদান হতে পারে অবিস্মরণীয়।
যুবসমাজের ধর্মবিমুখতা- এ জেড এম শামসুল আলম
এ গ্রন্থে যুবসমাজের ধর্মবিমুখতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো কোনো বিশেষ শ্রেণি বা মতাদর্শীদের বিরুদ্ধে সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা নয়; বরং অত্যন্ত দরদি মন নিয়ে ইসলামপন্থিদের বিভিন্ন দুর্বলতা, যেসব দুর্বলতা সম্পর্কে সাধারণত আমরা সচেতন নই কিংবা চিন্তা করার অবকাশ পাই না, এক এক করে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন।
কুরআন নাযিলের উদ্দেশ্য মুমিনের দায়িত্ব তিলাওয়াতের সঠিক পদ্ধতি-অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন
কুরআন পড়া, কুরআন বুঝা, কুরআন নিয়ে গবেসনা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি বিশ্ব মুসলিমের দৃষ্টি আকষর্ণ করা উদ্দেশ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক,গবেষক, মিডিয়া ব্যক্তিত্ত্ব, সাহিত্যিক ও বহু গ্রন্থপ্রনেতা অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দীন ‘কুরআন নাযিলে উদ্দেশ্য , মুমিনের দায়িত্ব ও তিলাওয়াতের সঠিক পদ্ধতি’ শীর্ষক গ্রন্থটি প্রণয়ন করেছেন। কারণ শুধু ছোয়াবের আশায় কুরআন তিলাওয়াত করার মধ্যে আমাদের ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তি নেই; আমাদের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে কুরআন বুঝে বুঝে পড়া ও কুরআনের নির্দেশিত পথে চলার মধ্যে। মুমিনদের অধ্যায়নে, অনুধাবনে-অনুসরনে ও জাতীয় পুনর্জাগরণে উদ্বুদ্ধ করাই লেখকের গ্রণ্থ রচনার মূল লক্ষ্য।
ছোটদের ইমাম আবু হানিফা রহ.-শাহেদ আলী
“ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে”। আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার ও পথপ্রদর্শক। তাই শিশুদের স্মৃতিপটে উত্তরসূরিদের বলদান ও জাতির অগ্রপথিকদের কর্মকাণ্ডের চিত্র অঙ্কন করে দিতে পারবে তারা যেমন নিজেরা ঐতিহ্য সম্পর্কে অবহিত হতে পারে, তেমনি পারে জাতির কল্যাণ ও মুক্তির জন্য নিজেকে বিলিয়ে দিতে।
রাব্বুল আলামীন মানব জাতির জন্যে দীন তথা কল্যাণের পথ হিসেবে আল-ইসলামকে মনোনীত করেছেন। আর এটা অত্যন্ত স্বাভাবিক কথা যে, সৃষ্টির মঙ্গল ও কল্যাণের পথ নির্ধারণ করার ক্ষমতা একমাত্র স্রষ্টার। মানব জাতির সেই জীবন-বিধান আল- ইসলাম দৈনন্দিন জীবনে কিভাবে অনুসৃত হবে তার সুস্পষ্ট নকশা যাঁরা এঁকে গেছেন, তাঁদের মধ্যে ইমাম আযম আবূ হানীফা (র.) শীর্ষস্থানীয় । আমাদের শিশু-কিশোরদের কচি-কাঁচা মন-মানসিকতায় এই মহাপুরুষের জীবনচরিত রেখাপাত করার মতো করে লেখা বই খুবই বিরল। প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শাহেদ আলী বিরচিত ‘ছোটদের ইমাম আবূ হানীফা (র.)' শীর্ষক পুস্তিকাটি ইমাম আযম আবূ হানীফা (র.)-এর জীবনী সম্পর্কে লেখা ছোটদের জন্য একটি উল্লেখযোগ্য উপহার।
আল্লাহ তাআলা এবং তাঁর সত্তা – এ জেড এম শামসুল আলম
সত্ত্বাগতভাবে আল্লাহ তায়ালা একক ও অদ্বিতীয়। সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আল্লাহর সত্তার সাদৃশ্য নেই। আল্লাহ তায়ালা বিদ্যমান রয়েছেন, কিন্তু মানুষের মতো তাঁর দেহ নেই। তাঁর অবস্থা মানুষের চিন্তা ও বোধগম্যের ঊর্ধ্বে। গ্রন্থে আল্লাহর পরিচয়, সৃষ্টিকর্ম, ক্ষমতা ইত্যাদি বিষয়সমূহ অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।

Reviews
There are no reviews yet.