মানুষের চলার পথেয় আল কুরআন। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও সুনিপুণভাবে সেতুবন্ধন করে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নিষ্পাপ। তাদের জানা-বোঝা ও শেখার ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। কুরআনের কাহিনিগুলো তাদের সামনে গল্পের ছলে তুলে ধরা আমাদের দায়িত্ব। সে দায়বোধ থেকেই ‘আল কুরআনের গল্প’ বইয়ের অবতারণা।
‘ওরাও মানুষ’ নাসির হেলাল-এর লেখা শিশুতোষ নাটক। নাটক এমন একটা আন্দোলন, যার মাধ্যমে আমরা আগামী দিনের এই মানুষগুলোকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম। নাটকের মাধ্যমে শিশু-কিশোরদেরকে সামাজিকভাবে সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে লেখকের এ ক্ষুদ্র প্রয়াস।
‘স্বপ্নের ঠিকানা’ গ্রন্থটি জ্ঞানার্জনের পাশাপাশি ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’-এ প্রত্যয়ে উদ্বুদ্ধ করবে আমাদের তারুণ্যকে, যা তাদের দেবে আলোকিত পথের দিশা। লেখক অনেক স্মৃতিময় ঐতিহাসিক ঘটনার বৃত্ত এঁকে শিক্ষামূলক অজানা কাহিনির আড়ালে এঁকেছেন দেশ ও জাতিকে গড়ার স্বপ্ন। বিবৃত করেছেন নানান জানা অজানা প্রেক্ষাপট।
‘রুহীর প্রথম পাঠ’ গ্রন্থটি মূলত একটি শিশুতোষ ছোটগল্প। শুধু শিশু-কিশোরেরা নয়, সকল মানুষকে এই গ্রন্থটির মাধ্যমে মুসলমানদের পবিত্র কালেমা অর্থাৎ তওহীদের শিক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের দেব-দেবী বা পূজা অর্চনা সম্পর্কে একটি ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।
শফীউদ্দীন সরদার রচিত ‘বুড়ির ঘুড়ি’ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে শিশু-কিশোরের মনে আদর্শ শিক্ষার আভা প্রস্ফুটিত করতে গ্রন্থে প্রয়াস চালিয়েছেন। তিনি রূপকথার আঙ্গিকে প্রতিটি ছোটগল্প লিখলেও পাঠকের চাহিদা উপযোগী ভাষায় ফুটিয়ে তুলেছেন। ‘বুড়ির ঘুড়ি’ শিশু-কিশোর মন আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করি।
লেখক এই গ্রন্থে শিশু-কিশোরদের জীবন গঠনে, তাদের মানুষ হবার স্বপ্ন সফল করতে জ্ঞানের বিভিন্ন দিক উপস্থাপন করার মাধ্যমে শিশুদের প্রেরণা শক্তি সাহস জুগিয়েছেন। শিশুরা তাদের মেধা, দক্ষতা ও কর্মের মাধ্যমে আগামীর সমৃদ্ধ দেশ গড়তে উদ্বুদ্ধ হবে। এটি শিশু-কিশোরদের মহৎ জীবন গঠনে সহায়ক একটি গ্রন্থ।
‘গল্প হলেও গল্প নয়’ শিশু-কিশোরদের জন্যে লেখা নবীদের কাহিনি। যুগে যুগে আল্লাহ তাঁর পরিকল্পনার আলোকে পৃথিবীতে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তাঁদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। এ পরীক্ষাগুলো যেমন কঠিন তেমনি শিক্ষণীয় বটে। রাসূলদের জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা এ গল্পগুলো থেকে আমাদের শিশু-কিশোররা নিশ্চিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
Reviews
There are no reviews yet.